Sudipto Sen on Suvendu Adhikari: শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, ফাটালেন বোমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশের নির্বাচনের আগে বোমা ফাটিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সেবার সুদীপ্ত সেনের একটি চিঠি ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। সেখানে রাজ্যের বিরোধী পক্ষের একাধিক নেতাদের নাম উল্লেখ করেন তিনি। এখন আবার নতুন করে বোমা ফাটালেন সুদীপ্ত সেন। জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকবার টাকা নিয়েছিলেন। এমনকি শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করত বলেও জানিয়েছেন তিনি। এখন শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন এর বয়ান সামনে আনল তৃণমূল।

আরও পড়ুনঃ দিলীপ-সুশান্ত না, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন অনুষ্ঠানে বঙ্গ BJP-র একমাত্র প্রতিনিধি লকেট

- Advertisement -

ইতিমধ্যেই সুদীপ্ত সেনের সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সুদীপ্ত সেনকে বোলতে শোনা যাচ্ছে, সিবিআই ডিরেক্টরকে যে দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন এখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। কতবার আপনার কাছ থেকে টাকা নিয়েছে? সাংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্ত সেন বলেন বহুবার। আমি সবটাই জানিয়েছি।

এরপরেই সাংবাদিকের প্রশ্ন, টাকাপয়সার জন্য কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছিল।?এবারও সারদাকর্তা পষ্টপষ্টিই বলেন, আমায় ব্ল্যাকমেল করত। কেন টাকা নিয়েছিলেন শুভেন্দু? সুদীপ্ত সেনের জবাব, একটা জমির বিষয় ছিল আর একটা স্যাংশন প্ল্যানের ব্যাপার ছিল।

শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল 
শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল 

ইতিমধ্যেই তৃণমূলের তরফে সেই চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। চলতি মাসেই সেই চিঠি সিবিআইয়ের কর্তাকে সুদীপ্ত সেন লিখেছেন। সেখানে স্পষ্ট করা হয়েছে সুদীপ্ত সেন সিবিআই ডিরেক্টরকে শুভেন্দু অধিকারীর বিষয়েও একাধিক কথা উল্লেখ্য করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিও ট্যুইট করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, বিজেপি এই মুহুর্তে সারা দেশজুড়ে সবচেয়ে বড় অয়াশিং মেশিন কোম্পানি চালাচ্ছে।

সাংবাদিক বৈঠক করে এই ভিডিও ইতিমধ্যেই তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে। “চোরের মায়ের বোড় গলা। তিউনি সুদীপ্ত সেনকে প্রতিদিন ব্ল্যাকমেল করেছেন। কাঁথিতে নিয়ে গেছেন। ছত্রে ছত্রে তাঁর নাম লেখা। টাকার অঙ্ক লেখা। ২০১৩ সালের এপ্রিল মাসের ঘটনা। ২০১৪ সাল থেকেই বিজেপির সঙ্গে ওর আঁতাত। এখনও অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়নি কেন?” প্রশ্ন তৃণমূল নেতা তাপস রায়ের।

- Advertisement -

শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল 

শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল 
শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন, গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল 

সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “ সেবি সামলে দেখে দেবো এই বলে সুদীপ্ত সেনের থেকে টাকা নেওয়া হয়েছে, আরও নানা বিপদে পড়লে দেখে দেবো বলে শুভেন্দু টাকা নিয়েছে। কেন শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না? বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুভেন্দু। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। শুভেন্দু সবটাই জানে এটা ঠিক। শুভেন্দু ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে।“

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর