দিলীপ-সুশান্ত না, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন অনুষ্ঠানে বঙ্গ BJP-র একমাত্র প্রতিনিধি লকেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন দু পক্ষই তাঁদের রাজনৈতিক ঘুঁটি সাজাচ্ছে। দুই মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মু তাঁদের নির্বাচিত করার জন্য একে অপরের বিরোধী নেতাদের ফোন করে চলেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর মনোনয়ন পেশের মঞ্চে বঙ্গ বিজেপির একমাত্র প্রতিনিধি লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ নির্বাচনের পর আমাকেও ডাকতে পারে ইডি, বিজেপি নেতাদের ফোন করলেন যশবন্ত

- Advertisement -

আগে থেকেই ঠিক ছিল দ্রৌপদী মুর্মুর মনোনয়ন দাখিল প্রক্রিয়াকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে তুলে ধরবে বিজেপি (BJP)। সেইমতোই বিভিন্ন রাজ্যের সাংসদ এবং মুখ্যমন্ত্রীদের দিল্লিতে তলব করা হয়েছিল। এই তালিকায় বাংলা থেকে ডাক পেয়েছিলেন একমাত্র লকেট চট্টোপাধ্যায় । শুধু তাই নয় দ্রৌপদী মুর্মুর প্রথম ৫০ জন প্রস্তাবকের তালিকাতেও নাম ছিল লকেটের।

28 8

আজ পূর্ব পরিকল্পনা মতো তিথি নক্ষত্র মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীপদে মনোনয়ন পত্র পেশ করলেন দ্রৌপদী মুর্মু। হিন্দি পঞ্জিকা মেনে ‘অভিজিৎ মুহূর্তে’ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেন তিনি। সঙ্গে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

দিলীপ-সুশান্ত না, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন অনুষ্ঠানে বঙ্গ BJP-র একমাত্র প্রতিনিধি লকেট

- Advertisement -

অপর দিকে এক সর্বভারতীয় চ্যানেলে মোদী সরকারকে এক হাত নিলেন যশবন্ত সিনহা। তিনি বলেন, “বিজেপির স্টাইল বিরোধী সরকার ভেঙে দেওয়া। সিবিআই, ইডি, আয়করের মতো সরকারি এজেন্সিকে ব্যবহার করা। এখন লড়াই এদের সবার বিরুদ্ধে।

29 7

দিলীপ-সুশান্ত না, দ্রৌপদী মুর্মুর মনোনয়ন অনুষ্ঠানে বঙ্গ BJP-র একমাত্র প্রতিনিধি লকেট

এই ভোটের পর আমাকেও ডাকতে পারে। যদিও আমি ভয় পাই না। আমার স্বচ্ছ জীবন। কাউকে এরা ছাড়ে না। বিজেপির সবাই স্বচ্ছ। কেউ দুর্নীতিগ্রস্থ নয়। এ জন্য ইডি কেবল বিপক্ষদের পিছনে লেগে থাকে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর