ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর, সর্বোচ শাস্তির মেয়াদ পার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারদা এবং রোজ ভ্যালির তদন্তে ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর। বুধবার বিশেষ আদালতে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ধারায় দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তার মেয়াদের সময়সীমা পার হয়ে যাওয়ার কারণেই দুই আলাদা মামলাতেই জামিন পেয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ Covid: করোনার নয়া ভ্যারিয়েণ্টের হদিশ মিলল ভারতে, চিন্তায় চিকিৎসকরা

এদিন আদালতে সুদীপ্ত সেনের আইনজীবী জানান তাঁর মক্কেল নির্ধারিত অভিযোগ গুলির সর্বোপচ্চ সাজার বেশী সময় ধরে জেলে রয়েছেন। তাঁদের এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। আদালতের নির্দেশ, ব্যক্তিগত এক লক্ষ টাকার বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু বিচার প্রক্রিয়া জারি থাকবে। তবে দুই কর্ণধার সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডুর জামিন কবে হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sudipta Sen from Sarada and Goutam Kundu from Rose Valley chit fund case get bail FGN News | FGN News

ইডি সূত্রে খবর, সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডুকে বন্দি রেখে তদন্তের আর প্রয়োজন নেই বলেই মনে করছেন তাঁরা। তদন্ত জারি রাখতে চান তাঁরা। এই মুহুর্তে দুই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত এবং উদ্ধারে জোর দিচ্ছে ইডির আধিকারিকরা। একাধিক জায়গায় সেই প্রক্রিয়া জারি রয়েছে। তদন্তের গতিপ্রকৃতি যা তাতে উচ্চ আদালতে ইডির যাওয়ার সম্ভাবনা কম।

ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর, উচ্চ আদালতে যাবে ইডি?

ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর, উচ্চ আদালতে যাবে ইডি?
ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর, উচ্চ আদালতে যাবে ইডি?

সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডু, দুইজনের বিরুদ্ধে সিবিআই এবং রাজ্য পুলিশের কাছে মামলা রয়েছে। এমনকি ভিন রাজ্যেও তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও সুদীপ্ত সেনের মামলার সংখ্যা বেশী। তাই প্রেসিডেন্সি জেলের দ্বার এত সহযে তাঁদের জন্য খুলবে না। এমনটাই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন