নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই দেশে ফের শক্তি বাড়িয়েছিল করোনা। তবে প্রথম থেকেই কোঠার বিধিনিষেধ আরোপ করায় গত বেশকিছু সপ্তাহে অনেকটাই নেমেছে কোভিড গ্রাফ। কমেছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শিথিল হয়েছে কোভিডবিধি। খুলতে শুরু করেছে একাধিক স্কুল। এসবের মাঝেই এবার চিকিৎসকদের উদ্বেগ বাড়াল করোনার নতুন ভ্যারিয়েণ্ট XE।
আরও পড়ুনঃ তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য


সর্বপ্রথম ইংল্যান্ডে এর উপস্থিতি দেখা গেলে, এবার করোনার নয়া ভ্যারিয়েণ্টের হদিশ মিলল ভারতে। গতকাল মুম্বাইয়ের একব্যক্তির শরীরে দেখা যায় এই নতুন প্রজাতি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই নয়া প্রজাতির সম্পর্কে সচেতন করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। বলা হয়েছিল ওমিক্রনের বিশেষ প্রজাতি BA.1,BA.2 সংমিশ্রণে তৈরি এটি।
যা ওমিক্রনের থেকে আরও দ্রুততার সাথে সংক্রমণ ছড়িয়ে দিতে সক্ষম। তাই গতকাল মুম্বাইয়ের ঘটনার পর থেকেই কপালে ভাঁজ পড়েছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বলাবাহুল্য, দেশে প্রবেশ করার পর থেকেই দ্রুততার সাথে ছড়িয়ে গিয়েছিল ওমিক্রন। তবে তেমন কোনও উপসর্গ কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা বেশি ঘটেনি। তবে সেই ভ্যারিয়েণ্টের হাত ধরেই দেশে এসেছিল তৃতীয় ঢেউ। তবে এবার নতুন প্রজাতির মাধ্যমেই জোড়াল হচ্ছে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা? সেদিকেই নজর রয়েছে সকলের।
করোনার নয়া ভ্যারিয়েণ্টের হদিশ মিলল ভারতে, কপালে ভাঁজ বিশেষজ্ঞদের

তবে এখনও পর্যন্ত এই XE ভ্যারিয়েণ্টের রিপোর্ট অনুসারে, নতুন কোনও লক্ষন দেখা যায়নি। প্রথম ওয়েভ থেকেই যেসব সমস্যা দেখা দিয়েছিল এখনও সেগুলিই রয়ে গিয়েছে। যারমধ্যে প্রধান হল ক্লান্তি, মাথাধরা, ও ঠাণ্ডা লাগার মতো সমস্যা। তাছাড়া নতুন করে কিছু শোনা যায়নি।











