Sudipta Sen: শুধুমাত্র শুভেন্দু নয়, সৌমেন্দুও টাকা নিয়েছিল, অভিযোগ সুদীপ্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নানা অজুহাতে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ এনেছিলেন সারদা করতা সুদীপ্ত সেন। এবার ফের বোমা ফাটালেন তিনি। সুদীপ্ত সেনের কথায়, কাঁথি পুরসভায় বহুতল নির্মাণের টাকা নিয়েছিলেন শুভেন্দু। লক্ষ লক্ষও টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি। কিন্তু পুরসভায় বহুতলের প্ল্যান পাশ করেননি শুভেন্দু। পরিবর্তে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।

আরও পড়ুনঃ TET Scam: CBI তদন্ত হলেও চাকরি বাঁচবে, প্রাথমিক শিক্ষকদের জন‍্য বিরাট খবর।

এখানেই শেষ নয়, একাধিকবার শুভেন্দুর অভিযোগ তোলার পাশাপাশি এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ তুলেছেন সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুল রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে প্রবেশের আগে তিনি বলেন, শুধুমাত্র শুভেন্দু নয়, এর আগে অধীর চৌধুরী এবং মুকুল রায়ের নামও উল্লেখ করেছি।

শুধুমাত্র শুভেন্দু নয়, সুদীপ্ত সেনের অভিযোগের নিশানায় আর কারা? 
শুধুমাত্র শুভেন্দু নয়, সুদীপ্ত সেনের অভিযোগের নিশানায় আর কারা?

সুদীপ্ত সেনের বক্তব্য, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে আমাদের একটা হাইরাইজ করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি। অভিযোগ, এর আগেও ৯০ লক্ষও টাকা নিয়েছেন শুভেন্দু। এমনকি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।

এর আগে চলতি মাসেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুদীপ্ত সেন। তিনি বলেন, কতবার আপনার কাছ থেকে টাকা নিয়েছে? সাংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্ত সেন বলেন বহুবার। আমি সবটাই জানিয়েছি। এরপরেই সাংবাদিকের প্রশ্ন, টাকাপয়সার জন্য কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছিল।?এবারও সারদাকর্তা পষ্টপষ্টিই বলেন, আমায় ব্ল্যাকমেল করত। কেন টাকা নিয়েছিলেন শুভেন্দু? সুদীপ্ত সেনের জবাব, একটা জমির বিষয় ছিল আর একটা স্যাংশন প্ল্যানের ব্যাপার ছিল।

শুধুমাত্র শুভেন্দু নয়, সুদীপ্ত সেনের অভিযোগের নিশানায় আর কারা? 

শুধুমাত্র শুভেন্দু নয়, সুদীপ্ত সেনের অভিযোগের নিশানায় আর কারা? 
শুধুমাত্র শুভেন্দু নয়, সুদীপ্ত সেনের অভিযোগের নিশানায় আর কারা?

বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। অবিলম্বে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক শুভেন্দুকে। এই দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন কুণালরা। এবার ফের একই দাবিতে সরব হয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। প্রয়োজনে সুদীপ্ত সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন