বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ, ২২ এপ্রিল ঐতিহাসিক রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করলেন।
নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি-র হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী জাসমিন খাতুন। আগামী ৪ ঠা মার্চ পর্যন্ত জাসমিন খাতুনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত।
কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। সোমবার সকাল ৯ টা থেকেই শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে রয়েছে ১৩ হাজার ৩৩৪ জন চাকরিপ্রার্থী। তবে কাউন্সিলিং হবে ৯ হাজার চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলার কালো ছায়ার মাঝেই কিছুটা আশার আলো পেল চাকরিপ্রার্থীরা।
কোন বিষয়ে কবে কাউন্সেলিং, তার সময়সীমা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটের মারফত জানিয়ে দিয়েছে। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর দেওয়া পাশাপাশি দিতে হচ্ছে আধার নম্বরও। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে তাই আবার চাকরিপ্রার্থীদের তথ্য যাচাই করে নিতে চাইছে কমিশন।