SSC Recruitment: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে, বড় খবর হবু শিক্ষকদের জন্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ প্রাথমিকের চাকরি-প্রার্থীদের জন্য বড় খবর। গতকাল সন্ধ্যায় একটি তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যেখানে মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের কোন সময় কাউন্সেলিং হবে তা বিস্তারিত আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপশি এই তালিকায় চাকরিপ্রার্থীদের নাম, তাদের রোল নম্বর, মেধাতালিকার কোন স্থানে তারা রয়েছে, তাদের প্রাপ্ত নম্বর কত ইত্যাদি বিস্তারিত আকারে প্রকাশ করা হয়েছে। চেষ্টা করা হয়েছে যাতে ১০০% স্বচ্ছতা বজায় থাকে।

আরও পড়ুনঃ লাফিয়ে বাড়ল বেকারত্বের হার, লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে কেন্দ্র

নিয়োগে যাতে কোনরকম দুর্নীতি না হয় সেই কারনে সচেষ্ট হয়েছে শিক্ষা দফতর। এখন থেকে মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন চাকরি প্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতা রাখার জন্যেই এই তালিকা প্রকাশ করেছে এসএসসির, এমনটাই খবর সূত্রের। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে আগামী ৬ নভেম্বর থেকে। তার আগে চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য এসএসসির ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হল। এখানে ক্লিক করে দেখুন নোটিশ।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে, বড় খবর হবু শিক্ষকদের জন্যে
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে, বড় খবর হবু শিক্ষকদের জন্যে

ইতিমধ্যেই কোন কোন স্কুলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে তার তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিক কমিশন। বিষয় ভিত্তিক তালিকা প্রকাশের পাশাপাশি মাধ্যম ও সংরক্ষণকে মাথায় রেখেই এই তালিকা প্রকাশ করেছে বলে খবর। ১১৪৭ পাতার তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মূলত স্কুলের নাম, ঠিকানা, কোন বিষয়ে শূন্যপদ, যাবতীয় বিষয়ের বিস্তারিত উল্লেখ রয়েছে সেই তালিকায়।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে, বড় খবর হবু শিক্ষকদের জন্যে

ssc 3

পাশাপশি স্কুলের কোড নম্বর দেওয়া হয়েছে ওই তালিকায়। মঙ্গলবার সন্ধ্যের পর থেকেই স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের কল লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। নতুন করে ছবিও আপলোড করতে হচ্ছে কল লেটার পাওয়ার জন্য। কোন বিষয়ে কবে কাউন্সেলিং, তার সময়সীমা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটের মারফত জানিয়ে দিয়েছে। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর দেওয়া পাশাপাশি দিতে হচ্ছে আধার নম্বরও। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে তাই আবার চাকরিপ্রার্থীদের তথ্য যাচাই করে নিতে চাইছে কমিশন।

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ১৪৩৩৯। তার জন্য মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি। ৬ নভেম্বর থেকে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে কাউন্সেলিং প্রক্রিয়া। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে দিয়েছে বিষয়ভিত্তিক কাউন্সেলিংয়ের দিন ধরে ধরে। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন