নজরবন্দি ব্যুরোঃ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর তথ্য অনুযায়ী, দেশের শ্রমবাজারের অবনতি হওয়ায় অক্টোবর মাসে ভারতের বেকারত্ব তিন মাসের সর্বোচ্চ বেড়ে ১০ শতাংশ পেরিয়ে গিয়েছে। CMIE’র দেওয়া পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ছিল ১০.৮২ শতাংশ, যা আগের মাসের তুলনায় দুই শতাংশের কিছু বেশি। পাশাপশি গত বছর অক্টোবরে অক্টোবরে এই বেকারত্বের (Unemployment Rate) হার ছিল ৮.৪৪ শতাংশ।
আরও পড়ুনঃ ‘মমতা দি সব জানেন…’, গ্রেফতারির এক সপ্তাহ পর ফের মুখ খুললেন Jyotipriya Mallick
২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে, তার আগেই হতে চলেছে ৫ রাজ্যের বিধানসভা ভোট। স্বাভাবিকভাবেই বেকারত্ব বৃদ্ধির এই খবরে বেশ অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। বেকারত্বের এই পরিসংখ্যান, নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে বিজেপির। সেই কারনেই বিভিন্ন রাজ্যে রোজগার মেলা করছে কেন্দ্রের সরকার। ইতিমধ্যেই কংগ্রেস বেকারত্ব ইস্যুতে প্রচারে ঝাঁপিয়েছে। চলতি বছর টানা ৬ মাস বেকারত্বের হার ৭-৮ শতাংশের মধ্যে ঘোরাফের করছে। যা রীতিমতো উদ্বেগজনক।

গত ২০২১ সালের মে মাসের পরে এই প্রথম দেশের বেকারত্বের হার এতটা চড়ল। রিপোর্টে বলা হয়েছে, এবছর জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ছিল ৭.১৪ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৭.৪৫ শতাংশ। মার্চে আরও কিছুটা বেড়ে সেটা হয় ৭.৮ শতাংশ। এপ্রিলে সেই হার ৮.১১ শতাংশ হয়। মে মাসে অবশ্য বেকারত্বের হার কমে ৭.৭ শতাংশ হয়। তবে জুনে ফের তা বেড়ে ৮.১৬ শতাংশ হয়। জুলাই তা এই হার ছিল ৭.৯ শতাংশ, অগস্টে ৮.১ শতাংশ, সেপ্টেম্বরে ৭.১ শতাংশ এবং অক্টোবারে একলাফে তা বেড়ে ১০.৮২ শতাংশ হয়েছে।
লাফিয়ে বাড়ল বেকারত্বের হার, লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে কেন্দ্র

কিন্তু কেন বাড়ল বেকারত্বের হার? সিএমআইসি রিপোর্ট অনুযায়ী। কোভিডের কারনে লকডাউনের প্রভাব এখনও মুক্ত হতে পারেনি ভারত। তাছাড়া এবছর দেশে বৃষ্টি কম হয়েছে। বিগত পাঁচবছরের মধ্যে সবথেকে কম বর্ষণের জেরে কৃষিকাজে বাধা পড়েছে। এর জেরে গ্রামাঞ্চলে বেকারত্বের হার এতটা বেড়ে গিয়েছে। এদিকে খরচের রাশ টানতে বহু সংস্থা কর্মী নিয়োগ বন্ধ রেখেছে শহরাঞ্চলে। যদিও এই পরিসংখ্যানে বেকার হিসাবে শুধু তাঁদের ধরা হয়েছে যারা কাজে চেয়েও পাননি।



