নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিআইডি-র হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী জাসমিন খাতুন। স্বামীর প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কার করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী ৪ ঠা মার্চ পর্যন্ত জাসমিন খাতুনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত।
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিপি-কে নোটিস জাতীয় তফসিলি কমিশনের, ডেডলাইন ৩ দিনের!
প্রসঙ্গত, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। ইতিমধ্যেই এই তদন্তে গ্রেফতার হয়েছেন অনেকে। তদন্ত সূত্রেই একটি তথ্য উঠে আসে যে, এসএসসির (SSC) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন তাঁর স্ত্রী জাসমিন খাতুনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। আসলে, ২০১১ সালে এসএসসি পরীক্ষা দেন জাসমিন। ২০১৫ সালে ওই চাকরির প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ সেই প্যানেল থেকেই চাকরি পেয়ে গিয়েছেন জাসমিন।

সেই কারণেই এবার সিআইডি জাসমিন খাতুনকে গ্রেফতার করল। মঙ্গলবারই তাঁকে তোলা হয় বাঁকুড়া জেলা আদালতে। আদালত আগামী ৪ ঠা মার্চ পর্যন্ত শেখ সিরাজউদ্দিনের স্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, ২০১৯ সালের নভেম্বর মাসে চাকরি পান জাসমিন। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসাবে যোগ দেন তিনি।

স্বামীর দৌলতে বেআইনিভাবে চাকরি! CID-র হাতে গ্রেফতার প্রাক্তন SSC চেয়ারম্যানের স্ত্রী
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের একাধিক কর্তারা আটক হয়েছেন। একদিকে এই মামলার তদন্তভার রয়েছে ইডি ও সিবিআই-এর হাতে। অন্যদিকে, কয়েকটি মামলায় তদন্ত করছে সিআইডি। এখনও চাকরির দাবিতে আন্দোলন করছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। এবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী।




