৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দী। কমিশনের দিকেও ধেয়ে এসেছে নানা অভিযোগ। এসবের মাঝেই আজ থাকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। আর এই কাউন্সিলিংয়ের মাধ্যমে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। সোমবার সকাল ৯ টা থেকেই শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া।

আরও পড়ুন: মঙ্গলে ফের বৈঠকে এথিক্স কমিটি, মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ! জোর জল্পনা

সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রক্রিয়া চলবে। প্রথম দিন (৬ নভেম্বর) ৩০০ জন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে বলে খবর। পরের দিন থেকে চাকরিপ্রার্থীদের সংখ্যা বাড়িতে ৭০০ করা হবে। কাউন্সেলিংয়ের প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে পরিচালনা করা যায় তার জন্য কমিশনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটাই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। স্ক্রিনে ফুটে উঠবে বিভিন্ন স্কুলে শূন্যস্থানের স্ট্যাটাস।

৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC

এসএসসির তরফে নিয়ম করা হয়, সকাল ৯ টা থেকে চাকরিপ্রার্থীদের অফিসের সামনে লাইন দিতে হবে। ক্রমানুযায়ী তাঁদের ভিতরে বসানো হবে। যাচাই করা হবে নথি। একাধিক টেবিল রাখা হবে ভেরিফিকেশনের জন্য। আগেই জানানো হয়েছিল, চাকরিপ্রার্থীরা আজ কেবল স্কুল পছন্দ করতে পারবেন। আদালত অনুমতি মিললে দেওয়া হবে সুপারিশপত্র।

৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC

উল্লেখ্য, উচ্চপ্রাথমিকে শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯।২০১৬ সালের প্যানেলভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে রয়েছে ১৩ হাজার ৩৩৪ জন চাকরিপ্রার্থী। তবে কাউন্সিলিং হবে ৯ হাজার চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলার কালো ছায়ার মাঝেই কিছুটা আশার আলো পেল চাকরিপ্রার্থীরা।

৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC

৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC
৩০০ চাকরিপ্রার্থী দিয়ে শুরু হল উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং, বড় চ্যালেঞ্জের মুখে স্বচ্ছতা প্রমাণে মরিয়া SSC

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন