HomeTagsSsc scam

ssc scam

Jibankrishna Saha: গরু পাচারের সঙ্গে যোগ ছিল জীবনকৃষ্ণের, অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও উঠছে প্রশ্ন

পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের পর নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড় পদক্ষেপ তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে এসেছে সিবিআই। জীবনকৃষ্ণের আন্দির বাড়ি থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেই সমস্ত তথ্যকে সামনে রেখে সোমবার জীবনকৃষ্ণকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, গরু পাচারের সঙ্গে যোগ ছিল জীবনকৃষ্ণের।

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য সিবিআইয়ের হাতে

সোমবার ভোরবেলা স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। এই মুহুর্তে নিজাম প্যালেসে উপস্থিত হয়েছে জীবনকৃষ্ণের কনভয়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ফের শুরু করতে চলেছে তদন্তকারী সংস্থা। কিন্তু এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। সিবিআই সূত্রে খবর, জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম পেয়েছে সিবিআই।

Jibankrishna Saha: জীবনকৃষ্ণের মোবাইল পেতে এবার জেসিবি আনল সিবিআই, পাঁক ঘেঁটে খোঁজ চলছে

শুক্রবার পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তারপর থেকে পুকুর ছেঁচে মোবাইল খোঁজার কাজ শুরু হয়েছে। রবিবার সকালে একটি মোবাইলের হদিশ মিলেছে। অপরটির খোঁজ পেতে কম কসুর করছে না সিবিআই। জীবনকৃষ্ণের মোবাইল পেতে এবার জেসিবি আনল সিবিআই। দেখে তাজ্জব গ্রামবাসী।

Jibankrishna Saha: দ্বিতীয় ফোন পাওয়া গেলেই তদন্ত শেষ! পুকুর থেকে কাদা তুলে চলছে খোঁজ

শুক্রবার থেকে শুরু হয়েছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি ফোন খোঁজার কাজ। প্রায় ৩২ ঘন্টা ধরে খোঁজ চলার পর একটি মোবাইল উদ্ধার হয়েছে রবিবার সকালে। দ্বিতীয় ফোন খোঁজার জন্য ৭ জনের একটি দল ব্যবস্থা করছে সিবিআই। দ্বিতীয় ফোন পাওয়া গেলেই তদন্ত শেষ! রীতিমতো চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুকুরে।

কেন্দ্র হস্তক্ষেপ না করলে পুরো তৃণমূল দলটাই জেলে যাবে, কিভাবে? বোঝালেন বিকাশ

মামলার শুরুতেই সুপ্রিম কোর্টের বিচারপতি মন্তব্য করেছেন, এত বড় স্ক্যাম শিক্ষাক্ষেত্রে আগে কখনও হয়নি। সব মিলিয়ে বিকাশ বাবু কনফিডেন্ট, যদি হাইকোর্টের নির্দেশে হওয়া ইডি-সিবিআই তদন্তের গতিপথ কেন্দ্র রুদ্ধ না করে তাহলে কপালে দুঃখ আছে দুর্নীতিকারীদের।

Justice Avijit Ganguly: মাথায় না পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ও সিবিআই। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণে যা উঠে এসেছে, তা নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন মহলে। তদন্তকারী সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আপনারা যদি এবার মাথায় না পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে। দীর্ঘ দিন হয়েছে। সময় অপচয় ছাড়া কিছু হচ্ছে না।

SSC-TET Scam: অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ, লিখিত অভিযোগ জমা দিলেন কুন্তল

অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ দেওয়া হচ্ছে। একথা আগেই জানিয়েছিলেন নি্যোগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। এবার আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠি দিলেন তিনি। বৃহস্পতিবার একথা নিজেই জানিয়েছেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ।  

Trending Now