Jiban Krishna Saha: জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য সিবিআইয়ের হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ৬৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার ভোরবেলা স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। এই মুহুর্তে নিজাম প্যালেসে উপস্থিত হয়েছে জীবনকৃষ্ণের কনভয়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ফের শুরু করতে চলেছে তদন্তকারী সংস্থা। কিন্তু এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। সিবিআই সূত্রে খবর, জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম পেয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ Horoscope: সপ্তাহের শুরুতেই এই সাত রাশির জীবনে আসতে পারে সংকট! জানুন রাশিফল…

গত শুক্রবার থেকে নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এর পরেই তাঁর মোবাইল ফেলে দেওয়ার পর থেকে ঘটনার আলাদা মোড় নিতে শুরু করে। পুকুর থেকে প্রথম মোবাইল ফোন উদ্ধারের পর চলে দ্বিতীয় ফোনের খোঁজ। কিন্তু প্রথম ফোনটি জীবনকৃষ্ণের নয় বলে জানা যায়। তবুও দীর্ঘ সময়ে ধরে চলে সিবিআইইয়ের তল্লাশি।

04bdb6f6 2c2f 11ed 84e0 35079b96d787 1662281714272 3
জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য

রবিবার মধ্যরাত অবধি জীবনকৃষ্ণকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মধ্যরাতে কলকাতা থেকে উপস্থিত হয় সিবিআই গোয়েন্দা। অন্যদিকে বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। এরপর ভোর রাতে আনা হয় পুলিশি নিরাপত্তাও। কাকভোরে জীবনকৃষ্ণের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। ভোর বেলাতেই বিধায়ককে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই। তবে সিবিআইইয়ের এখনও একটি দল জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে রয়েছেন।

জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য

Jiban Krishna 1 3
জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে আরও ১০ জন বিধায়কের নাম, নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য

জীবনকৃষ্ণের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। নবম ও দশমের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠতেই সিবিআই হানা দেয়। পরে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেওয়ায় গ্রেফতার করা হয়েছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখে জীবনকৃষ্ণকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। আগামী কয়েক ঘন্টার মধ্যে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতে পারে অথবা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। মূলত নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও আধিকারিক যুক্ত রয়েছে কিনা, সেটা জানতেই জীবনকৃষ্ণকে হেফাজতে নিতে চায় সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত