SSC-TET Scam: অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ, লিখিত অভিযোগ জমা দিলেন কুন্তল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ দেওয়া হচ্ছে। একথা আগেই জানিয়েছিলেন নি্যোগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। এবার আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠি দিলেন তিনি। বৃহস্পতিবার একথা নিজেই জানিয়েছেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ।

আরও পড়ুনঃ CV Ananda Bose: সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল, সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত

এদিন আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলকে। সেখানে সাংবাদিকদের তরফে জিজ্ঞেস করা হয়, কোনও প্রভাবশালী ব্যক্তিদের নাম তিনি আনবেন কি না। এরপরেই তাপস মণ্ডল বলেন, যা বলার ও বলবে। সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, কে আনবে? এরপরেই তাপস কুন্তলের নাম নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুন্তল জানায়, আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।

abhishek banerjee
অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ, বিস্ফোরক অভিযোগ কুন্তলের 

গত ৩০ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেকের একটি বার্তা প্রসঙ্গে তাঁর থেকে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ, এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে, এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে।

অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ, বিস্ফোরক অভিযোগ কুন্তলের 

pdpskpv8 kuntal ghosh
অভিষেকের নাম বলার জন্য তদন্তকারী সংস্থার তরফে চাপ, বিস্ফোরক অভিযোগ কুন্তলের 

এরপরেই সাংবাদিকরা নির্দিষ্ট করে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে? অভিষেকের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। উত্তরে কুন্তল বলেন, বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। এরপরেই সাংবাদিকদের প্রশ্ন। অভিষেকের নাম? কুন্তলের উত্তর দেন অবশ্যই অবশ্যই। এবার একেবারে লিখিত আকারে অভিযোগ জানালেন কুন্তল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত