লখনউ বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি রাস্তার ওপর অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার হন সমাজবাদী পার্টির নেত্রী।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে পরাস্ত করতে 'খেলা হবে' স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'খেলা হবে' -এর পর 'খাদেড়া হইবে', উত্তরপ্রদেশের নির্বাচনের আগে গান বাঁধতে শুরু করেছে সমাজবাদী পার্টি ।
আসন্ন উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা অখিলেশ যাদবের। অন্তত সমাজবাদী পার্টি সূত্রে তেমনটাই খবর। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করেছেন তিনি। তবে কোন আসনে প্রার্থী হবেন? তা এখনও কিছুই জানাননি আজমগড়ের সাংসদ।
নির্বাচনের আগে অখিলেশ ম্যাজিক। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী সহ বিক্ষুব্ধ বিধায়করা। এই তালিকায় রয়েছেন সম্প্রতি যোগী সরকারের কেবিনেট থেকে ইস্তফা দেওয়া স্বামী প্রসাদ মৌর্য সহ ধরম সিং সাইনি, ভগবতী সাগর এবং বিনয় শাকিয়া।