নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলে স্বামী প্রসাদ মৌর্য। বুধবার দারা সিং চৌহান। পরপর দুই দিনে দুই মন্ত্রী ছাড়লেন যোগী কেবিনেট। তবে কী নেপথ্যে অখিলেশ কাহিনী? নির্বাচনের আগে বড়সড় ভাঙন উত্তরপ্রদেশ বিজেপিতে। এই নিয়ে দুই জন ওবিসি নেতা গেরুয়া শিবির ত্যাগ করলেন। নির্বাচনের আগে এই ধাক্কা সামলাতে পারবে বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ UP Election 2022: বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বামী প্রসাদ মৌর্য


এদিন মন্ত্রীপদ থেকে ইস্তফাপত্রে দারা সিং চৌহান লেখেন, আমি একাগ্রতার সঙ্গে এই সরকারে থাকাকালীন কাজ করেছি। কিন্তু যেভাবে অনগ্রসর জাতি, কৃষক এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সঙ্গে এই সরকার ব্যবহার করেছে সেই কারণে ইস্তফা দিলাম। ঠিক একই কথা মঙ্গলবার মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার সময় জানিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য।
Uttar Pradesh cabinet Minister and BJP leader Dara Singh Chauhan quits from his post pic.twitter.com/PWvCNUq4zm
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 12, 2022
এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি বহুজন সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন দারা সিং চৌহান। এরপর ২০১৫ সালে বিজেপিতে যোগদান করেন তিনি। ২০১৭ সাল থেকে ছিলেন উত্তরপ্রদেশের যোগী সরকারের কেবিনেট মন্ত্রী।
SP chief Akhilesh Yadav shares a picture with BJP leader Dara Singh Chauhan who resigned from UP cabinet today, says" I welcome Dara Singh Chouhan ji." pic.twitter.com/xfIzMeVyuw
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 12, 2022
এদিনেও ইস্তফা পত্রের পরেই তাঁকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানালেন এসপি প্রধান অখিলেশ যাদব। একের পর এক বিজেপি নেতাদের মধ্যে ভাঙন ধরিয়ে বিজেপিকে দুর্বল করতে চায় সমাজবাদী পার্টি প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই। কারণ, এবারের নির্বাচনে গেরুয়া শিবিরের সঙ্গে সরাসরি লড়াই অখিলেশের দলের। আগামী দিনে উত্তরপ্রদেশে দিনবদলের ডাক দিয়েছেন তিনি। শরীক হয়েছেন সমস্ত আঞ্চলিক দলগুলি। বুধবার লখনউতে প্রাথমিক পর্বের বৈঠক শেষ হয়েছে। উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশকে সমর্থনের কথা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
নেপথ্যে অখিলেশ কাহিনী, একের পর এক নেতাদের বিজেপি ত্যাগ

বিজেপি শিবিরে এই ভাঙন মোকাবিলা করতে উদ্যোগ নিয়েছেন কেশব প্রসাদ মৌর্য। চৌহানের ইস্তফার পর তাঁকে আরও একবার ভাবার অবকাশের কথা জানিয়েছেন তিনি। ট্যুইট করে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ যদি পরিবার ছাড়ে সেটা খুবই দুঃখজনক। যারা যাচ্ছেন তাঁদেরকে আমি বলতে পারি দয়া করে ডুবন্ত জাহাজে পা দিয়ে নিজেরা ভুল করবেন না।









