UP Election 2022: বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বামী প্রসাদ মৌর্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য স্বামী প্রসাদ মৌর্য। এরপরেই স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। স্বামীকে ফেরাতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু বিজেপিতে ফেরার প্রশ্ন নেই। তা স্পষ্ট করে জানিয়ে দিলেন স্বামী।

আরও পড়ুনঃ India-China talks: ২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, ১৪ তম বৈঠকে ভারত-চিন

তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র মন্ত্রীসভা থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। এখনও অবধি বিজেপি ছাড়েননি এবং সমাজবাদী পার্টিতেও যোগদান করেননি। তবে ১৪ তারিখে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে সমাজবাদী পার্টিতে যোগদান করবেন। এমনটাই জানিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য।

UP Election 2022: বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বামী প্রসাদ মৌর্য
UP Election 2022: বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বামী প্রসাদ মৌর্য

শুধুমাত্র তিনি একা নন, আরও অনেকজন বিধায়ক এবং মন্ত্রী বিজেপি ছাড়তে চলেছেন। এর ফলে বিজেপির অন্দরে ডামাডোল শুরু হয়েছে। বিজেপির ভাঙন রুখতে মঙ্গলবারেই কোর কমিটির বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামী প্রসাদ মৌর্যকে ফেরানোর দায়িত্বভার তুলে দেন যোগী আদিত্যনাথের ডেপুটি কেশব প্রসাদ মৌর্যকে। তার মধ্যে অখিলেশের স্বাগত বার্তা বিজেপির জন্য মাথাব্যাথার কারণ হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং সুনীল বনশলকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীকে ফেরানোর জন্য।

তবে প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, আজ এবং আগামীকাল তিনি ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। সেইসঙ্গে তাঁর সঙ্গে আর কোন বিধায়ক আসবেন অথবা আসছেন তা স্পষ্ট করবেন।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের অনগ্রসর শ্রেনীর অন্যতম প্রভাবশালী নেতা স্বামী প্রসাদ মৌর্য। ওবিসি ভোটেও তাঁর ভালোই প্রভাব রয়েছে। বিশেষ করে কইরি-কুশওয়াহা জাতির ভোটে বিরাট দখল রয়েছে তাঁর। ২০১৭ সালের নির্বাচনের আগে মায়াবতীর বিএসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। উত্তরপ্রদেশে বিজেপির হাওয়া বদলের জন্য প্রথম সারীর নেতার ভুমিকা অপরিসীম। তাই তাঁকে ফেরাতে মরিয়া গেরুয়া শিবির।

বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট বার্তা প্রাক্তন মন্ত্রীর

বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট বার্তা প্রাক্তন মন্ত্রীর
বিজেপিতে ফেরার প্রশ্ন নেই, স্পষ্ট বার্তা প্রাক্তন মন্ত্রীর

বিজেপির এই ভাঙনের দিনে সুর চড়িয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর বিস্ফোরক উক্তি, আগামী দিনে আরও ১৩ জন বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যুক্ত হবেন। উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন খুঁজছেন। আমরা সেই পরিবর্তন নিশ্চয়ই দেখতে পাবো। উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত