UP Election 2022: আমি চার আনা নই যে বদলে যাবো, বিজেপির জোটের প্রস্তাব ফিরিয়ে সোজাসাপটা জয়ন্ত চৌধুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনাল পর্বে বিজেপিকে গোল্ডেন পাঞ্চ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে সমস্ত দল। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে সম্মুখ সমরে লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টি। দেশের বৃহত্তম রাজ্যে বিশ্বের বৃহত্তম দলকে পরাজিত করতে এবার ছোট দলগুলির সঙ্গে জোট করেছেন অখিলেশ যাদব। তবে ছোট হলেও উত্তরপ্রদেশের রাজনীতিতে বেশ ঝাঁঝালো রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী।

আরও পড়ুনঃ Chattisgarh: শারীরিক সম্পর্কে অমত, ১৩ বছরের ছেলেকে হত্যা যুবকের

গত বছর কৃষক আন্দোলনে বিজেপি যে শতাংশ ভোট হারিয়েছে তা ফিরিয়ে আনার জন্য জাঠ নেতার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিলেন দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। কিন্তু গেরুয়া শিবিরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তরুণ নেতা। বরং খোলা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়ে বললেন আমি চার আনা নই যে বদলে যাবো।

তাঁর প্রশ্ন, যখন উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদেরকে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে মারল তখন বিজেপি নেতারা কোথায় ছিল? যখন কৃষকরা মাসের পর মাস ধরে সিঙ্ঘু সীমান্তে আন্দোলন করছিলেন তখন তাঁদের সঙ্গে দেখা করতে কতজন বিজেপি নেতারা গিয়েছিলেন? তিনি আরও বলেন, অনেকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য প্রদান করে আপনাদের একতা ভঙ্গ করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের একজোট হয়ে থাকতে হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতার বার্তা ছিল, ভুল রাস্তা বেছে নিয়েছেন জয়ন্ত চৌধুরী। এমনকি নির্বাচনের পরেও জোটের জন্য খোলা প্রস্তাব দেন তিনি। তবে জয়ন্তের বার্তা তিনি জোটে রাজি নন।

আমি চার আনা নই যে বদলে যাবো, সপাট জবাব জয়ন্তের  

আমি চার আনা নই যে বদলে যাবো, সপাট জবাব জয়ন্তের  
আমি চার আনা নই যে বদলে যাবো, সপাট জবাব জয়ন্তের  

রাজনৈতিক মহলের ধারণা, পশ্চিম উত্তরপ্রদেশে জাঠদের ভোট বিরাটভাবে কাজ করে। কিন্তু গত ৫ বছরে মোদি এবং যোগী সরকারের কার্যকলাপে অখুশি তাঁরা। বিশেষ করে কৃষক আন্দোলনে তার প্রভাব পড়ে। সেই হাওয়াকেই কাজে লাগিয়ে ভোট ঘোরাতে চায় এসপি এবং আরএলডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর