নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে অখিলেশ ম্যাজিক। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী সহ বিক্ষুব্ধ বিধায়করা। এই তালিকায় রয়েছেন সম্প্রতি যোগী সরকারের কেবিনেট থেকে ইস্তফা দেওয়া স্বামী প্রসাদ মৌর্য সহ ধরম সিং সাইনি, ভগবতী সাগর এবং বিনয় শাকিয়া।
সমাজবাদী পার্টিতে যোগদান করেই স্বামী প্রসাদ মৌর্যের হুঙ্কার, আপনি ৮০ এবং ২০ শতাংশের স্লোগান দেন। আজ আমি বলছি লড়াই ১৫ বনাম ৮৫ এর। ৮৫ শতাংশ আমাদের রয়েছে। আর বাকি ১৫ শতাংশেও ভোট ভাগ হবে। একইসঙ্গে ধরম সিং সাইনি জানিয়েছেন, গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতেই আমরা সমাজবাদী পার্টিতে যোগদান করলাম। আমরা আপনাকে পরবর্তী মুখ্যমন্ত্রী করবই।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের অনগ্রসর শ্রেনীর অন্যতম প্রভাবশালী নেতা স্বামী প্রসাদ মৌর্য। ওবিসি ভোটেও তাঁর ভালোই প্রভাব রয়েছে। বিশেষ করে কইরি-কুশওয়াহা জাতির ভোটে বিরাট দখল রয়েছে তাঁর। ২০১৭ সালের নির্বাচনের আগে মায়াবতীর বিএসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। উত্তরপ্রদেশে বিজেপির হাওয়া বদলের জন্য প্রথম সারীর নেতার ভুমিকা অপরিসীম। তাই এবার তাঁকে দলে এনে উত্তরপ্রদেশ থেকে বিজেপির হাওয়া ঘোরাতে চাইছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।
After quitting BJP, MLAs Swami Prasad Maurya, Dharam Singh Saini, Bhagwati Sagar and Vinay Shakya join Samajwadi Party in presence of SP chief Akhilesh Yadav pic.twitter.com/Dz6M7yiRSk
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2022
বস্তুত, গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিজেপির ছাড়ছেন একের পর এক নেতারা। গত ত্যিন ধরেই বিজেপি এবং বিজেপির শরীক দল থেকে ১১ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। আগামী দিনে তাঁরাও সমাজবাদী পার্টিতে যোগদান করবেন। এমনটাই জল্পনা উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অর্থাৎ নির্বাচনের আগে যে রাজনৈতিক উত্তাপ উত্তরপ্রদেশের মাটিতে বাড়তে শুরু করেছে তাতে যেন ঘৃতাহুতি দিল আজকের এই ঘটনা।
নির্বাচনের আগে অখিলেশ ম্যাজিক, উত্তরপ্রদেশের রাজনীতিতে বিরাট বদল
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে সমাজবাদী পার্টির জন্য সম্ভবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। এবারে শরীক হিসাবে আঞ্চলিক দলগুলির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। বড় দল গুলির মধ্যে এনসিপি এবং তৃণমূলের সমর্থন পেয়েছেন অখিলেশ। পাল্টা অখিলেশকে রুখতে ঘুটি সাজাতে শুরু করেছেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। আজই প্রকাশিত হতে পারে বিজেপির প্রার্থী তালিকা।



