UP Election 2022: ‘খেলা হবে’ -এর পর ‘খাদেড়া হইবে’, বিজেপি হটাতে প্রচারের গান সমাজবাদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে পরাস্ত করতে ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘খেলা হবে’ -এর পর ‘খাদেড়া হইবে’, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে গান বাঁধতে শুরু করেছে সমাজবাদী পার্টি । এবারের নির্বাচনের প্রচারে সেটাকেই ব্যবহার করছে তাঁরা।

আরও পড়ুনঃ Pegasus: মোদির ইজরায়েল সফরে পেগাসাস কিনেছিল কেন্দ্র, প্রতিরক্ষা চুক্তির তালিকায় স্পাইওয়্যারের নাম

একেবারে উত্তরপ্রদেশ রাজ্যের পুর্বাঞ্চলের ভাষায় তৈরি হয়েছে এই গান। প্রকাশিত হওয়ার পর থেকে স্যোশাল মিডিয়ায় কার্যত ভাইরাল সেই ভিডিও। সমাজবাদী পার্টির নেতা আশুতোষ সিনহা জানিয়েছেন, “উত্তরপ্রদেশের মানুষ নিজেরাই বলছেন ‘খাদেরা হইবে’। শুধু তাই-নয় রাজ্যের বেশ কিছু জায়গায় সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। আগামী দিনে সমস্ত ধরনের মানুষের মধ্যে একতা তৈরি করবে এই গান। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রুখতে ব্যবহার করা হয়েছিল এই গান। উত্তরপ্রদেশে এই গান ব্যবহার করা হবে বিজেপি বদলের জন্য”।

চলতি বছরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সরকারে আসার লক্ষ্যে এবার কংগ্রেস, বিএসপি ছাড়া অন্যান্য বিরোধীদের সঙ্গে জোট করেছেন তিনি। তার প্রধান কারণ হিসাবে অন্যান্য দলগুলির আঞ্চলিক ক্ষ্মতাকে ব্যবহার করতে চাইছেন অখিলশ। সেইসঙ্গে বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে অখিলেশকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ারের এনসিপি।

‘খেলা হবে’ -এর পর ‘খাদেড়া হইবে’, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 

'খেলা হবে' -এর পর 'খাদেড়া হইবে', স্যোশাল মিডিয়ায় ভাইরাল 
‘খেলা হবে’ -এর পর ‘খাদেড়া হইবে’, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 

অন্যদিকে অখিলেশের বিরুদ্ধে প্রচারে নেমে বিরোধী জোট ভাঙার প্রয়াস করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খোলা মঞ্চ থেকে অখিলেশের হাত ছেড়ে বিজেপির হাত ধরার প্রস্তাব দিয়েছেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীকে। কিন্তু আরএলডি নেতার সাফ বার্তা, তিনি এত সহজে বদলে যাবেন না। উত্তরপ্রদেশের রাজনীতিতে এই জোট গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত