Akhilesh Yadav: বিধানসভা নির্বাচনে লড়বেন অখিলেশ, যোগীকে বড় চ্যালেঞ্জ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা অখিলেশ যাদবের। অন্তত সমাজবাদী পার্টি সূত্রে তেমনটাই খবর। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করেছেন তিনি। তবে কোন আসনে প্রার্থী হবেন? তা এখনও কিছুই জানাননি আজমগড়ের সাংসদ।

আরও পড়ুনঃ UP Election 2022: বিজেপিতে অখিলেশের ভাতৃবধু, ভোটের আগে দল বদলের খেলা

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রথমবার লড়াইয়ের ঘোষণা করেছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যোগী আদিত্যনাথ। নিজের পুরাতন কেন্দ্র গোরক্ষপুর থেকে প্রার্থী করেছে দল। তাই ২২ এর নির্বাচনে লড়াইয়ের ময়দানে নেমে যোগীকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা।

শুরুতে বিধানসভা নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অখিলেশ। তবে এবার ময়দানে নেমে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ থেকে প্রার্থী হতে পারেন অখিলেশ। অথবা লখনউয়ের মতো কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। আবার সমাজবাদী পার্টি সূত্রে খবর, দুটি আসন থেকেও প্রার্থী হতে পারেন মুলায়াম পূত্র।

বিধানসভা নির্বাচনে লড়বেন অখিলেশ, যোগীর পর অখিলেশও 

বিধানসভা নির্বাচনে লড়বেন অখিলেশ, যোগীর পর অখিলেশও 
বিধানসভা নির্বাচনে লড়বেন অখিলেশ, যোগীর পর অখিলেশও

২০১২ সালে মুখ্যমন্ত্রী হওয়ার সময় কৌনজের সাংসদ ছিলেন অখিলেশ যাদব। পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি। কৌনজ আসনে প্রার্থী হন ডিম্পেল যাদব। সব কিছু ঠিকঠাক থাকলে এবার আজমগড় থেকে ইস্তফা দিয়ে বিধানসভায় প্রার্থী হতে পারেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন