মমতা বন্দোপাধ্যায়ের সাথে ৪০ বছরে সম্পর্ক। এখন রাজনীতি থেকে অনেক দূরে থাকলেও হৃদয়ে রয়েছেন দিদি। তাই দিদির জন্যে শাড়ি কিনেছেন। শোভনের কথায়, "মমতা দিদির শাসন করার অধিকার যেমন আছে, আমার তেমন আবদার করার অধিকারও আছে।"
গানের তালে তাল মিলিয়ে হাততালি দিচ্ছেন শোভন। আর তাঁকে ঘিরে মুক্ত বিহঙ্গের মত নাচছেন বান্ধনী বৈশাখী! তা দেখেই লোপার উপলব্ধি, এতদিনে আমার গান গাওয়া সার্থক!
কিন্তু টুংটাং এর মাঝে আচমকাই ছন্দপতন। দুষ্টুমি করে শোভন পিয়ানোর সব চাবি গুলো একসাথে টিপে দিলেন। ব্যাস আর যায় কোথায়, শোভন ভুল করতেই বকুনি দিলেন বৈশাখী! সাথে সাথেই আবার পুনঃ মুশিক ভব! দেখুন সেই ভিডিও...