নজরবন্দি ব্যুরোঃ বান্ধবীর তাতা থৈ থৈ নাচের পর বন্ধুর টুংটাং। আসলে বৈশাখীর নাচের পর শোভনের সঙ্গীত পরিবেশন! তবে ঠিক সঙ্গীত নয়। ওই পিয়ানোয় টুংটাং আরকি। তবে কিনা শোভন ভুল করতেই বকুনি দিলেন বৈশাখী। শোভন-বৈশাখী এই জুটির রাজনৈতিক কর্ম কান্ড থেকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন পদক্ষেপ আজ বাংলার মানুষ জানেন। সেখানে কিছু মানুষের কাছে তাঁরা হাসির পাত্র আবার কিছু মানুষ তাঁদের নিয়ে বিরক্ত।
আরও পড়ুনঃ রঙ্গরসে মজেছে বাঙালি, দুর্গা পুজোর আবহে এবার ভাইরাল শোভন বৈশাখীর মহালয়া! দেখুন ভিডিও


তাঁদের নিয়ে এই যখন অবস্থা ঠিক তখনই শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি কিনে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়ি ছাড়া করার হুমকি দিয়েছেন রত্না কে। এই যখন পরিস্থিতি ঠিক তখনই শোভন বৈশাখীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে মন প্রান দিয়ে নাচছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর সেই নাচের তালে তালে হাততালি দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

নেটিজেন দের বিনোদনের খোরাক হয়ে ওঠে সেই ভিডিও। বিপুল শেয়ার। ব্যাপক ভিউ। যাকে বলে বিশুদ্ধ বিনোদন। কিন্তু এখানেই কি শেষ। না একেবারেই না। এইবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র পিয়ানো বাজাচ্ছেন, মানে ওই টুংটাং করছেন আর কি। পাশে দাঁড়িয়ে রয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চলছে শ্যুটিং।


কিন্তু টুংটাং এর মাঝে আচমকাই ছন্দপতন। দুষ্টুমি করে শোভন পিয়ানোর সব চাবি গুলো একসাথে টিপে দিলেন। ব্যাস আর যায় কোথায়, শোভন ভুল করতেই বকুনি দিলেন বৈশাখী! সাথে সাথেই আবার পুনঃ মুশিক ভব! দেখুন সেই ভিডিও…
বান্ধবীর তাতা থৈ থৈ নাচের পর বন্ধুর টুংটাং, দেখুন ভিডিও







