নজরবন্দি ব্যুরোঃ বৈশাখী আর শোভনের সম্পর্ক এখন পা দিয়েছে ৬ বছরে। বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন কিনা তা ভবিষ্যৎ বলবে। কিন্তু নেট দুনিয়া তাঁদের দেখে স্মরণ করে মান্না দের বিখ্যাত গান… ‘এরই নাম প্রেম’! বছর দুই ধরেই নেট দুনিয়ায় বিশুদ্ধ বিনোদনের স্তম্ভ হয়ে উঠেছেন যুগলে। কখনও শোভনের হাতের তালির ছন্দে মুক্ত বিহঙ্গের মত নাচছেন বৈশাখী, কখনও তাঁর কষ্টে চোখ থেকে জল পড়ছে বারি ধারার মত। এবার এহেন বৈশাখী কে নিয়েই CBI দফতরে হাজির শোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘নালিশ করলে পালিশ করে দেব’, ভবানীপুরে হুঁশিয়ারি মদন মিত্রর।


আইকোর মামলায় আজ সিবিআই এর মুখোমুখি হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এদিন চিটফান্ড মামলায় শোভন কে জিজ্ঞাসাবাদ করা হয় টানা ৩ ঘন্টা। সূত্রের খবর, প্রাক্তন মেয়রের বিশেষ অনুরোধে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কেও সাথে থাকার অনুমতি দেয় সিবিআই। দুপুর ১ টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে শোভন জানান, কোনও অভিযোগ নেই তাঁর বিরুদ্ধে। সাক্ষী হিসেবে এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
কিন্তু কেন জিজ্ঞাসাবাদ, শোভন বলেন, “তিনি যখন মেয়র ছিলেন তখন কলকাতার ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ বিক্রি হয়ে যাচ্ছিল। আইকোর কর্তার ইচ্ছা ছিল উত্তম মঞ্চ কিনে নিয়ে বহুতল তৈরি করা হবে। কিন্তু তিনি উদ্যোগ নিয়ে উত্তম মঞ্চকে রক্ষা করেছিলেন।” সেই কারনেই সাক্ষী হিসেবে তাঁকে ডেকেছিল সিবিআই।
বৈশাখী কে নিয়েই CBI দফতরে হাজির শোভন চট্টোপাধ্যায়

এদিকে শোভন-বৈশাখী এই জুটির রাজনৈতিক কর্ম কান্ড থেকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন পদক্ষেপ আজ বাংলার মানুষ জানেন। সেখানে কিছু মানুষের কাছে তাঁরা হাসির পাত্র আবার কিছু মানুষ তাঁদের নিয়ে বিরক্ত। তাঁদের নিয়ে এই যখন অবস্থা ঠিক তখনই শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি কিনে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়ি ছাড়া করার হুমকি দিয়েছেন রত্না কে।









