‘নালিশ করলে পালিশ করে দেব’, ভবানীপুরে হুঁশিয়ারি মদন মিত্রর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘নালিশ করলে পালিশ করে দেব’, ভবানীপুরে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দিন কয়েক আগেই ভবানীপুরের শেষ দফার প্রচর কে ঘিরে ধুন্ধুমার কান্ড দেখা দিয়েছিল ভবানীপুরে। যেখানে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির একাধিক নেতাদের কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল সেখানকার মানুষ। এমনকি “বহিরাগত ” বলেও উঠেছিল স্লোগান।

আরও পড়ুনঃ মানুষের স্বার্থে তৃণমূলে যোগ দিতে চান, বক্তা সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর!

আর সেই পরিস্থিতি তেই ঘাস ফুলের ব্যাটন হাতে বিজেপি কে রীতিমত হুঙ্কার দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। তিনি বলেছিলেন, দিলীপের চাকরি গিয়েছে এবার শুভেন্দুর চাকরি যাবে। এবার উপনির্বাচনের দিন বঙ্গ বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কামারহাটির এই বিধায়ক।

রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিরুদ্ধে নালিশ করার প্রসঙ্গে মদন মিত্র বলেন, “নালিশ করলে বালিশ পাবে, এরপর আমাদের কাছে আসলে পালিশ করে দেব”। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

‘নালিশ করলে পালিশ করে দেব’, ভবানীপুরে হুঁশিয়ারি মদন মিত্রর।

এর পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের থেকে ভবানীপুরের ভোটের পরিসংখ্যান কম থাকায় সেই নিয়ে প্রশ্ন করলে এই জনপ্রিয় নেতা বলেন এখানকার সবকিছুই তৃনমূল। এখানকার দুর্গাপূজা, প্যান্ডেল, কার্ড সবকিছুতেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃনমূল কংগ্রেস। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া সমস্ত শাস্তি মাথা পেতে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে তিনি থমকে যেতে দেবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত