দুজন দুজন কে ছাড়া থাকতে পারেন না, মমতা ‘দিদি’র জন্যে শাড়ি কিনেছেন বৈশাখী-শোভন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোভনের চারপাশে বৈশাখীর নাচ এখন বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, বলা যায় শোভন বৈশাখী কে নিয়ে রঙ্গরসে মজেছে বাঙালি। একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে মন প্রান দিয়ে নাচছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর সেই নাচের তালে তালে হাততালি দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর এবার মহালয়ার প্রভাতে তাঁরা জানালেন, দুজন দুজন কে ছাড়া থাকতে পারেন না তাঁরা।

আরও পড়ুনঃ শোভনের চারপাশে বৈশাখীর নাচ, ‘আহা রে গানটা…’ রবি ঠাকুরের জন্যে আক্ষেপ ইমনের!

বাংলায় যেখানে রাজনৈতিক আবহে রঙ্গরস মেলা ভার সেখানে শোভন বৈশাখীর কর্মকাণ্ড কিছুটা হাসির ঝলক এনে দেয় মুখভার বাঙালির মুখে। এদিকে আজ মহালয়া। সাত সকালেই শোভন বৈশাখী জুটি সেজে গুজে ইন্টারভিউ দিতে বসলেন সংবাদমাধ্যম কে। সেই ইন্টারভিউতে জানালেন দুজনের মনের কথা। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, দুজন দুজন কে ছাড়া থাকতে পারেন না। তাঁর কথায়, “আমাদের মধ্যে একটা টুগেদারনেশ আছে। আড্ডা বলুন, ঘোরাঘুরি বলুন বা খাওয়া দাওয়া। সব কিছুই আমাদের একসাথে।”

boisakhi
দুজন দুজন কে ছাড়া থাকতে পারেন না, মমতা ‘দিদি’র জন্যে শাড়ি কিনেছেন বৈশাখী-শোভন।

বৈশাখীর কথায়, “লোকে তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, আর আমরা আড্ডা মারি দুজনে। আমি আর ও হচ্ছি আমাদের দুজনের বেস্ট ফ্রেণ্ড। কোন আউটিং বা কোন এনজয়মেন্ট আমরা একে অপরকে ছাড়া প্ল্যান করিনা।” এর পরেই আসে পুজোয় গিফট দেওয়ার প্রসঙ্গ। সাংবাদিকের প্রশ্নের উত্তরে দুজনেই জানান, মমতা বন্দোপাধ্যায়ের জন্যে শাড়ি কিনেছেন তাঁরা।

দুজন দুজন কে ছাড়া থাকতে পারেন না শোভন বৈশাখী। 

dd

তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের জন্যে কিছু কেনেন নি। কারন হিসেবে শোভন বৈশাখীর ব্যাখ্যা, মমতা বন্দোপাধ্যায়ের সাথে ৪০ বছরে সম্পর্ক। এখন রাজনীতি থেকে অনেক দূরে থাকলেও হৃদয়ে রয়েছেন দিদি। তাই দিদির জন্যে শাড়ি কিনেছেন। শোভনের কথায়, “মমতা দিদির শাসন করার অধিকার যেমন আছে, আমার তেমন আবদার করার অধিকারও আছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন