শোভনের সামনে মনের আনন্দে নাচছেন বৈশাখী, জীবন যখন সুখের এমন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে স্ত্রী তথা শোভন সঙ্গী বৈশাখী সম্পর্কে বলেছিলেন, পরকীয়া তো এখন লিগ্যাল। কোন অসুবিধা নেই। কিন্তু সেই কথা বলার ৬ মাস পার হতে না হতে মনোজিত দুঃখ প্রকাশ করে বলেছেন, জীবনের অন্ধকার পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি। মনোজিত মন্ডল অর্থাৎ বৈশাখী বন্দোপাধ্যায়ের স্বামী। বৈশাখীর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ১৭ বছরের। কিন্তু তারই মাঝে বৈশাখী আর শোভনের সম্পর্ক এখন পা দিয়েছে ৬ বছরে। সেই শোভন বৈশাখীর ভিডিও প্রকাশ্যে এল এবার। শোভনের সামনে মনের আনন্দে নাচছেন বৈশাখী। জীবনে এখন সুখই সুখ।

আরও পড়ুনঃ বান্ধবীর তাতা থৈ থৈ নাচের পর বন্ধুর টুংটাং, শোভন ভুল করতেই বকুনি দিলেন বৈশাখী! দেখুন নতুন ভিডিও! #Exclusive

একদা শোভন চট্টোপাধ্যায়ের সাথে স্ত্রীর পরকীয়া মেনে নিয়ে মনোজিত বলেছিলেন, “বৈশাখী বন্দোপাধ্যায় বা কেও একটা ২২ বছরের সম্পর্ক ভেঙে দেবেন কি করে। তিনি আরও বলেন, সম্পর্ক ভেঙে যাওয়ার আসল কারণ আমরা সবাই জানি কোর্টও জানে। তাই বৈশাখী কখনই শোভন রত্না দেবীর ডিভোর্সের কারণ হতে পারে না। পরকীয়া তো এখন লিগ্যাল হয়ে গেছে। এটা কোনো অসুবিধার নয়। করতেই পারে যে কেউ পরকিয়া।” আর এবার নাকি পরকীয়ায় জড়িয়েছেন মনোজিত নিজেই!

খবর পেয়ে স্বামী মনোজিত মণ্ডলের থেকে ডিভোর্স চেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী জানিয়েছেন, “মনোজিতের জীবনে এমন কেউ এসেছেন, যিনি বাড়িতে যাতায়াত করছেন, একসঙ্গে বেড়াতেও যাচ্ছেন, সেখানে আমার মনে হয় মনোজিতকে আমার সঙ্গে বিবাহিত সম্পর্ক থেকে মুক্ত করে দেওয়া দরকার।” এই প্রসঙ্গেই চরম বিরক্তি প্রকাশ করেছেন মনোজিত মন্ডল। তাঁর বক্তব্য, জীবনের অন্ধকার পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি! আর সময়টা খুব লম্বা।

এদিকে শোভন-বৈশাখী এই জুটির রাজনৈতিক কর্ম কান্ড থেকে ব্যক্তিগত জীবনের বিভিন্ন পদক্ষেপ আজ বাংলার মানুষ জানেন। সেখানে কিছু মানুষের কাছে তাঁরা হাসির পাত্র আবার কিছু মানুষ তাঁদের নিয়ে বিরক্ত। তাঁদের নিয়ে এই যখন অবস্থা ঠিক তখনই শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি কিনে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়ি ছাড়া করার হুমকি দিয়েছেন রত্না কে। এই যখন পরিস্থিতি ঠিক তখনই শোভন বৈশাখীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখুন সেই ভাইরাল ভিডিও।

শোভনের সামনে মনের আনন্দে নাচছেন বৈশাখী, জীবন যখন সুখের এমন…

bbb 2 boisakhi 1 boisakhi 2 boisakhi 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত