উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও শেহজাহান ও শিবু এখনও নিখোঁজ। সন্দেশখালিকাণ্ডে জল অনেকদূর গড়িয়েছে। এর প্রতিবাদে সারা রাজ্যে ডেপুটেশন কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল বিজেপি (BJP)।
নারীদের ওপর অত্যাচার করত। ঘরের মেয়েদের টেনে নিয়ে যেত। রাত ১২ টা ১ টার কোন ঠিক নেই। মেয়েরা না গেলে, পুরুষদের তুলে নিয়ে যেত। শেখ শাহজাহানের দুই অনুগামীরা এরকম করত। এরকম নারী নির্যাতন যেন না হয়। আমরা শান্তি চাই।
গতকালই এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনায় নাম জড়াল সিপিএমের। নিখোঁজ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকারকে।
শাহজাহানকে দু'বার তলব করেছিল ইডি। দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রে খবর, তৃতীয়বার হাজিরা এড়ালে শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তদন্তকারী আধিকারিকরা।
এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার দলীয় লোকেরা কেউ তাকে ভদ্রলোক বলছেন তো কেউ বলছেন স্বাধীনতা সংগ্রামী। এহেন মহান ব্যক্তিত্ব এখন নিখোঁজ। এবার তাকে ইমেল মারফত ফের নোটিশ পাঠাল ইডি (Enforcement Directorate)।