সন্দেশখালির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গ্রামবাসীদের। বিশেষ করে মহিলারা সরব হয়েছেন, শিবু হাজরার একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও শেহজাহান ও শিবু এখনও নিখোঁজ। সন্দেশখালিকাণ্ডে জল অনেকদূর গড়িয়েছে। এর প্রতিবাদে সারা রাজ্যে ডেপুটেশন কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। এরইমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এক বিজেপি নেত্রী।



আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক
সন্দেশখালি (Sandeshkhali Case) ঘটনার প্রতিবাদে মালদহের চাঁচল থানাতেও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজপি। উত্তর মালদা সংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ পামেলা সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্দেশখালির ঘটনা প্রমাণ দিচ্ছে মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন তৃণমূল নেতাদে বিছানা গরম করার জন্য। সন্দেশখালিতে গভীর রাতে মহিলাদের শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই পরিস্থিতি লজ্জাজনক।



পামেলা আরও বলেন, ‘রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই পরিস্থিতি লজ্জাজনক। ওনার পদত্যাগ দাবি করছি।’ বিজেপি নেত্রীর (BJP Leader) এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে বাংলার শাসক দল। মালদা তৃণমূল জেলা সম্পাদক বিশ্বজিত ঘোষ বলেছেন, সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা লাগনো আর অশ্লীল নোংরা মন্তব্য করাই বিজেপির সংস্কৃতি। বেটি পড়াও বেটি বাঁচাও এর নামে মা মেয়েদের অসম্মান করা, পিছিয়ে রাখা এটাই উদ্দেশ্য।’
তৃণমূল নেতাদের বিছানা গরম করতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিতর্কিত মন্তব্য বিজেপি নেত্রীর

সন্দেশখালির অশান্তির জেরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা (144 Act) জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। প্রশাসন সূত্রে জানানো হচ্ছে, আগামী নোটিশ জারি না করা পর্যন্ত ১৪৪ ধারাই জারি থাকবে। তার সাথে ভুয়ো খবর যাতে না ছড়ায় তার জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।







