সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক

BJP: এই ছয় জন বিধায়ক হলেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার ছাপানো টি-শার্ট পড়ে বিধানসভায় আসেন বিজেপি (BJP) বিধায়কেরা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের জামায় লেখা ছিল, ‘সন্দেশখালির পাশে আছি’। এই টি-শার্ট গায়ে বিধানসভায় প্রবেশের সময় তাঁদের বারণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁরা সে কথা শোনেন না। এরপর অধিবেশনের শুরু থেকেই বিজেপি (BJP) বিধায়কেরা চিৎকার চেঁচামেচি শুরু করেন, হুইসল বাজান। তীব্র অরাজকতা সৃষ্টি হওয়ার ৬ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার।

আরও পড়ুন: ভোটের আগে বামদের হাতিয়ার ইনসাফ যাত্রা, আগামী ১৯ থেকেই ফের শুরু কর্মসূচি

এদিন ছাপানো টি-শার্ট পড়ে বিধানসভায় বিজেপি (BJP) বিধায়কদের দেখে স্পিকার আপত্তি জানান। শুভেন্দু পাল্টা বলেন, তাঁরা কেবল প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু, স্পিকারের যুক্তি ছিল, তাঁদের টি-শার্টে যে কথা লেখা রয়েছে অর্থাৎ ‘সন্দেশখালির পাশে আছি’ এটি একটি স্লোগান। আর স্লোগান সহ বিধানসভায় প্রবেশ আইনবিরুদ্ধ। এই নিয়েই শুরু হয় বাগবিতণ্ডা। শুভেন্দুকে টি-শার্ট খুলে ফেলতে বলে বিমান বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক
সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক

এরপর বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ পুরো বিজেপি (BJP) পরিষদীয় দলকে সাসপেন্ডের সুপারিশ করেন। যদিও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দু-সহ ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। তার ভিত্তিতেই শুভেন্দু সহ ৬ জন বিজেপি বিধায়ককে বিধানসভা বিরুদ্ধ আচরণের কারণে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার।

সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক

সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক

শুভেন্দু স্পিকারের কাছে অভিযোগ করেন, “বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার কথা থাকে সোমবার। কিন্তু মুখ্যমন্ত্রী আসেন না। ফলে স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্ন উত্তর হয় না। বিরোধীরা বঞ্চিত হয়।” এদিন সাসপেন্ডের পর বিধানসভা থেকে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি (BJP) বিধায়কেরা। তাঁরা এখন সন্দেশখালির উদ্দেশ্যে যাচ্ছেন।

সন্দেশখালিকাণ্ডের অভিনব প্রতিবাদ, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর