ভোটের আগে বামদের হাতিয়ার ইনসাফ যাত্রা, আগামী ১৯ থেকেই ফের শুরু কর্মসূচি

Insaf Yatra: ভোটের আগে বিশেষ করে জাতীয় এবং রাজ্যের প্রধান বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা নিয়েও রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন তার আগে ঘর গোছানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে প্রত্যেক দলই। সিপিএমের তরফেও জোরদার প্রস্তুতি চালানো হচ্ছে। একদিকে বুথ কমিটি, প্রার্থী প্রস্তুত করা সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করা একই সঙ্গে সংগঠনের বুনোট আরও শক্ত করে বাঁধতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট।

আরও পড়ুন: দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন?

insaf3

আর এরই কারণে এবার ফের ইনসাফ যাত্রা (Insaf Yatra) শুরু করবে রাজ্য সিপিআইএম (CPIM)। ইনসাফ যাত্রা করার পর ব্রিগেডের ময়দানে সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায়ে(Meenakshi Mukherjee) নেতৃত্বে গোটা কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা বেশ উৎসাহ পেয়েছিল বলে রাজ্য কমিটির বৈঠকে জানিয়েছেন জেলার নেতৃত্ব।

insaf1

ফলে ভোটের আগে এই যাত্রা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল বাম দল গুলির মধ্যে। তাই ভোটের আগে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে ফের এই কর্মসূচী করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন (Alimuddin
)। এবার ইনসাফ যাত্রায় যুবসংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলিকে রাস্তায় নামাতে চাইছে সিপিএম।

ভোটের আগে বামদের হাতিয়ার ইনসাফ যাত্রা, আগামী ১৯ থেকেই ফের শুরু কর্মসূচি

insaf 1

ভোটের আগে বিশেষ করে জাতীয় এবং রাজ্যের প্রধান বিষয়ের পাশাপাশি আঞ্চলিক স্তরের সমস্যা নিয়েও রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইনসাফ যাত্রার অংশ হিসেবে কর্মসূচিও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখার এই কর্মসূচীর মাধ্যমে ভোটে কী প্রভাব ফেলতে পারে বাম দল গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত