সন্দেশখালিকাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। স্থানীয় মহিলাদের বিক্ষোভে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। অন্যদিকে বিজেপির দিকে পাল্টা আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি। এই ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক জুন মালিয়া (Actor-MLA June Malia)।



আরও পড়ুন: বাধা কাটিয়ে অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু, শাঁখ বাজিয়ে বরণ বিরোধী দলনেতাকে!
সন্দেশখালির বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেন, ‘কেউ অন্যায় করলে তাঁর শাস্তি পাওয়া উচিৎ। অভিযুক্তদের শাস্তি হবে এনিয়ে কোনও দ্বিধা নেই।’ সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election), সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে তার আগেই চরম পর্যায়ে পৌঁছেছে শাসক-বিরোধী তরজা। রাজ্য বিধানসভার ভিতরেও আওয়াজ তুলেছিল বিরোধীরা। তাই বিরোধীরা যদি সন্দেশখালির মত স্পর্শকাতর ঘটনাকে হাতিয়ার করতে চায় তাহলেও যে বিশেষ সুবিধা করতে পারবেন না সেকথা বুঝিয়ে দিয়েছেন তারকা-বিধায়ক।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার (Ration Distribution Scam) তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হয় তদন্তকারী আধিকারিকরা। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। দেড় মাস কেটে গেলেও নিখোঁজ সন্দেশখালির ‘বাদশা’। কয়েক দিন আগে সন্দেশখালির মহিলারা রাস্তায় প্রতিবাদে নামেন সন্দেশখালির মহিলারা। শেখ শাহজাহান ও তাঁর দুই অনুগামী উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতারির দাবি করেন।


লোকসভার আগে সন্দেশখালিকে হাতিয়ার করছে বিরোধীরা! মুখ খুললেন তারকা-বিধায়ক জুন

তাঁদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন মহিলারা। ধর্ষণ, মারধর, অকথ্য অত্যাচার, এমন নানা অভিযোগ রয়েছে। ক্ষোভের বশে শিবু হাজরার একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। তবে শাহজাহান নিখোঁজ। ইডি তাঁকে তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেখ শাহজাহানকে তলব করতে পারেন।








