লোকসভা নির্বাচনে এবার বিজেপির হাতিয়ার সন্দেশখালি (Sandeshkhali)। শোরগোলের মধ্যে ডিজিপি সন্দেশখালি ছাড়তেই পুলিশি হস্তক্ষেপে এবার দখলমুক্ত করা হল শেখ শাহজাহান ফ্যান ক্লাবের মাঠ। ঋষি অরবিন্দ মিশন নাম মুছে হয়েছিল ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’। স্থানীয়দের দাবী এই মাঠে কারও প্রবেশাধিকার ছিলনা। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশি হস্তক্ষেপে এবার দখলমুক্ত হল সেই মাঠ।



আরও পড়ুন : গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?
স্থানীয়দের অভিযোগ ঐ মাঠটি দখল করেছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা। যদিও সে অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক। ওই লেখাটিও চুনকাম করে ঢেকে দেওয়া হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ইডির স্ক্যানারে সন্দেশখালির ‘বাঘ’। স্থানীয় সূত্রে খবর, একটা সময় ছিল যখন সন্দেশখালি এলাকার সবচেয়ে বড় এবং ভাল মাঠ হিসাবে খেলোয়াড়দের মুখে মুখে শোনা যেত ঋষি অরবিন্দ মিশন ময়দানের নাম।



কিন্তু টুর্নামেন্ট করার নাম করে সেই প্রকাণ্ড মাঠেরই দখল নেওয়ার অভিযোগ রয়েছে শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় এক মহিলা বলেন, ‘আগে ঢুকতে দিত না মাঠে, ছেলে মেয়েরা খেলতে পারত না। এখন আমরা খুশি, আনন্দ হচ্ছে। আমাদের বাচ্চারা এবার খেলতে পারবে, আমরাও মাঠে আসতে পারব খেলা দেখতে।’ বৃহস্পতিবার সকালে সেই মাঠের দখল গেল বাসিন্দাদের কাছে।

শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম মুছল পুলিশ, মাঠে ‘খেলা হবে’
স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি হানা দিয়ে মহিলাদের তুলে নিয়ে যেত শেখ শাহজাহানের অনুগামীরা। চলত যৌন নির্যাতন। এছাড়া ভেড়ি এবং চাষের জমি দখলের অভিযোগ তো রয়েছেই। নালিশের পাহাড়ে এবার নবতম সংযোজন মাঠ দখল। সন্দেশখালি বিডিও অফিস থেকে সোজা এগিয়ে গেলে ঋষি অরবিন্দ মিশন পাড়া।







