গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?

INDIA Alliance: এর আগে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে কংগ্রেসের। যার মধ্যে রায়বেরিলী, বারাণসী আমেঠির মতো গুরুত্বপূর্ণ আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে সমাজবাদী পার্টি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) আসন সমঝোতাকে কেন্দ্র করে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে যে তীব্র ডামাডোল শুরু হয়েছিল সেই ছবিটা যেন কিছুটা হলেও বদলাচ্ছে। দিল্লিতেও আসন সমঝোতায় রাজি হল আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেস (Congress)। এর আগে উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। তাহলে, বাংলাতেও কী আসন সমঝোতার পথে যাবে তৃণমূল ও কংগ্রেস? রাজনৈতিক মহলে জোর জল্পনা।

আরও পড়ুন: লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

দিল্লিতে মোট লোকসভা আসন ৭টি। সূত্রের খবর, সেখানে ৩টি আসনে লড়বে কংগ্রেস (Congress) এবং ৪টিতে আপ (AAP)। অন্যদিকে, উত্তরপ্রদেশের মোট ৮০টি আসনের মধ্যে ১৭টি আসন কংগ্রেসকে ছাড়তে চলেছে সমাজবাদী পার্টি।যার মধ্যে রয়েছে রায়বেরিলী, বারাণসী আমেঠির মতো গুরুত্বপূর্ণ আসন। প্রথমে আসন সমঝোতাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঐক্যতার যে অভাব দেখা গিয়েছিল, সেক্ষেত্রে বরফ অনেকটাই গলেছে। উত্তরপ্রদেশে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মধ্যস্থতায় সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মেলবন্ধন সম্ভব হয়েছে।

গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?
গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?

প্রথমে যদিও অরবিন্দ কেজরীওয়াল সাফ জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লি এবং পাঞ্জাবে এককভাবে লড়বে আপ। কিন্তু বরফ গলার সূত্রপাত শুরু হল সদ্য সমাপ্ত চণ্ডীগড় পৌরসভা নির্বাচনের ফলাফলে। সেখানে আপ (AAP) ও কংগ্রেস (Congress) জোট বেঁধে হারিয়ে দিল বিজেপিকে। বলা যেতে পারে, এটাই ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের যৌথভাবে প্রথম জয়। আপের কুলদীপ কুমার চণ্ডীগড় পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?

দিল্লি ও উত্তরপ্রদেশে আসন সমঝোতার পর আবার নতুন করে ‘ইন্ডিয়া’ (India Alliance) জোটের সলতে পাকানো শুরু হয়েছে। তাহলে কি বাংলাতেও শরিক দলগুলো আসন সমঝোতার দিকে এগোবে? কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছিলেন, কংগ্রেসের সাথে আসন সমঝোতায় যাবে না তৃণমূল। কারণ, হিসাবে তিনি বলেন, কংগ্রেসকে যে প্রস্তাব মমতা দিয়েছিলেন তা মানেনি কংগ্রেস।

গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?

গলল বরফ! দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত, বাংলায় কী হবে?

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক মন্তব্যের পরেও রাহুল গান্ধী কোনও বিরূপ মন্তব্য করেননি। বরং মমতাকে জোটের এক গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবেই উল্লেখ করেছেন সংবাদমাধ্যমে। যদিও রাজ্যে মূলত অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেই মতবিরোধ তৃণমূলনেত্রীর। অন্যদিকে, আবার কংগ্রেস সিপিআইএমের সাথে হাত ধরাধরি করেই এগোচ্ছে। তৃণমূলের তরফে, সিপিআইএমের সঙ্গে আসন সমঝোতায় যাবার কোনও সম্ভাবনাই নেই। তবে, নতুন করে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর