লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

Narendra Modi: এর আগে ৭ মার্চ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আসার কথা থাকলেও সেই কর্মসূচিকে একদিন এগিয়ে আনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মার্চের শুরুতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্দেশখালিকাণ্ডে সরগরম রাজ্য-রাজনীতি। আর ইস্যুকেই আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিপক্ষে হাতিয়ার করে এগোতে চায় বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ৬ মার্চ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। বারাসাতের কাছারি ময়দানে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সেখানেই ভাষণ দেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)

আরও পড়ুন: শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

সন্দেশখালি থেকে যে মূল অভিযোগটি সামনে আসছে অর্থাৎ, নারী নির্যাতন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মহিলা ন্যায় সমাবেশের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। শনি ও রবিবার দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতে যান বঙ্গ বিজেপির শীর্ষনেতারা। সেখানেই বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বঙ্গ সফরে আসার কথা থাকলেও সেই কর্মসূচিকে একদিন এগিয়ে আনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?
লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

বিজেপির (BJP) এই রাষ্ট্রীয় অধিবেশনের প্রস্তাবনাতেও সন্দেশখালির ঘটনাকে নিন্দা জানানো হয়েছে। সরব হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ থেকেশুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত সরাসরি মুখ না খুললেও এবার সন্দেশখালি ইস্যুর প্রতিবাদে একটি সভা করতে চলেছেন তিনি, খোদ রাজ্যে এসে। বিজেপি সূত্রে খবর, বারাসাতে এসে মহিলা মোর্চার সঙ্গে কথা বলবেন মোদী (Narendra Modi)। কোথায় কোথায় মহিলারা নির্যাতিত হচ্ছেন সব বিষয় বিস্তারিত শুনবেন প্রধানমন্ত্রী।

লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

প্রধানমন্ত্রীর এই সভা প্রসঙ্গে রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমরা জানতে পেরেছি আগামী ৬ মার্চ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর একাধিক কর্মসূচির পাশাপাশি বারাসাতে একটি সভা করবেন। বাংলায় তো সন্দেশখালির মহিলাদের সাথে নির্যাতন হয় না। সব জায়গাতেই আছে শেখ শাহজাহানের মতো নেতা। সেই সব বিষয়েই খোঁজ নেবেন প্রধানমন্ত্রী।”

লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত