শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। ২৯ ফেব্রুয়ারি ইস্কন মন্দিরে পুজো দেওয়া সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর সফর বাতিল করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একাধিকবার বাধা পেয়ে অবশেষে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে কর্তব্যরত আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনিয়ে সরব হয়েছে শিখ সম্প্রদায়। ক্ষমা চাওয়ার দাবি নিয়ে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন। ফলে গেরুয়া শিবিরে চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বাতিল হতে পারে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর।

শুভেন্দুর 'খলিস্তানি' মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

আরও পড়ুন: লোকসভার আগে সন্দেশখালি ইস্যুই বিজেপির হাতিয়ার, বারাসাতে সভা করবেন মোদী, কবে?

আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসার কথা ছিল অমিত শাহের। ২৯ ফেব্রুয়ারি ইস্কন মন্দিরে পুজো দেওয়া সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর সফর বাতিল করা হয়েছে। গতবছর নভেম্বর এবং ডিসেম্বরে বাংলায় এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। গত জানুয়ারি মাসেও তাঁর আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। চলতি বছরে দ্বিতীয়বার বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর। তবে কবে তিনি আসবেন সেবিষয় এখনও জানানো হয়নি।

শুভেন্দুর 'খলিস্তানি' মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!
শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘খলিস্তানি’ মন্তব্যের জেরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। বিজেপির অন্দরে একাংশই এর বিরোধিতা করেছেন। অন্যদিকে শাসক দল তৃণমূল পাল্টা গর্জে উঠেছে। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিজেপির মতে পাগড়ি পরা সবাই খালিস্তানি। শিখ ভাই-বন্ধুদের অপমানের এই চেষ্টার আমি তীব্র নিন্দা করছি। বাংলার সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। কেউ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে, তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

শুভেন্দুর 'খলিস্তানি' মন্তব্যে চাপের মুখে বিজেপি, বিতর্ক এড়াতে বাতিল শাহের বঙ্গ সফর!

শাহী সফর বাতিল হলেও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ৭ মার্চ তাঁর আসার কথা ছিল। তবে এখন জানা যাচ্ছে, একদিন আগেই অর্থাৎ ৬ মার্চ বাংলায় আসছেন মোদী। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। সেখানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত