সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি

সন্দেশখালি থেকে অভিযোগ পেয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সেখানে যাচ্ছি। এই ধরনের অভিযোগ পেলে ডিজিপি এবং মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করাটা কমিশনের নিয়ম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জাতীয় মহিলা কমিশনের পর সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন। সরেজমিনে পর্যবেক্ষণ করতে পৌঁছল তিন সদস্যের প্রতিনিধি দল। সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের দাবী উঠছে। আজ ৪৯ দিন পরেও অধরা শেখ শাহজাহান। জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারপার্সন অনন্ত নায়েক কথা বলছেন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে। সন্দেশখালি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ডিজিপিকে চিঠি দিয়েছেন তাঁরা।

সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি

আরও পড়ুন : ২ সপ্তাহের মাথায় সন্দেশখালি পরিদর্শনে DGP রাজীব কুমার, বৈঠক স্থানীয় পুলিশকর্তাদের সঙ্গে

এই বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে হবে তিন দিনের মধ্যেই। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এসটি কমিশনকে ৷ তার মধ্যে না জানালে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এখন জাতীয় এসটি কমিশন কী পদক্ষেপ নেবে সেটাই দেখার। জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফশিলি কমিশন সন্দেশখালি ছাড়ার আগেই সন্দেশখালি পৌঁছল জাতীয় আদিবাসী কমিশন।

সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি

জাতীয় এসটি কমিশনের চেয়ারম্যান অনন্ত নায়েক বলেছেন,’কমিশন সন্দেশখালি থেকে অভিযোগ পেয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সেখানে যাচ্ছি। এই ধরনের অভিযোগ পেলে ডিজিপি এবং মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করাটা কমিশনের নিয়ম। আমরা তাদের তিনদিন সময় দিয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা বাস্তবতা খতিয়ে দেখব। আমরা অভিযোগকারীর সাথে দেখা করতে যাচ্ছি। আমরা আমাদের গ্রাউন্ড রিপোর্ট এবং প্রশাসনের রিপোর্ট দু’টোকেই মিলিয়ে দেখে এরপর সিদ্ধান্ত গ্রহণ করব।’

সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি
সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি

সন্দেশখালি পৌঁছল জাতীয় এসটি কমিশন, প্রত্যক্ষ করছেন পরিস্থিতি

উল্লেখ্য, সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেফতার করা হয়। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ED। রেশন দুর্নীতি মামলাতেই এই তল্লাশি চালানো হয় হলে জানা যায়। সন্দেশখালিতে সেখানে কার্যত হামলার মুখে পরে আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর