বিধানসভা নির্বাচনের পর থেকেই ফাটল ধরতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরে। এরই মধ্যে সায়ন্তন বসুর বিস্ফোরক চিঠি বঙ্গ বিজেপির অন্দরে বারুদের মতো কাজ করেছে। আদি বনাম নব্যের দ্বন্দ্বে সায়ন্তনের সমর্থনে এগিয়ে এলেন পুরাতনরা। বঙ্গ বিজেপির এই করুন অবস্থা অন্যান্যদের কাজ আরও সহজ করে তুলছে বলে মনে করা হচ্ছে।
এক বছরের মধ্যে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন। জায়গা পাননি কোনও জেলা কমিটিতে। বিজেপিতে তবে কী ব্রাত্য সায়ন্তন বসুর? এই প্রশ্ন দলের অন্দরেই উঠতে শুরু করেছিল। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠানো সায়ন্তন বসুর চিঠি রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। যেখানে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, দল চালাচ্ছেন দলবদলুরা।
বাংলা নিয়ে কঠোর কেন্দ্র! আজ হোক বা কাল রাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবেই কেন্দ্র। আজ, শনিবারের বারবেলায় জলপাইগুড়ি গিয়ে রাজ্যের পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ করতে গিয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু।