নেতার কথা শুনতেই নারাজ বাসিন্দারা, চাপের মুখে খড়দহ থেকে ফিরলেন সায়ন্তন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেতার কথা শুনতেই নারাজ বাসিন্দারা, বিক্ষোভ-গো ব্যাক স্লোগানের মুখে পড়ে কর্মসূচি বাকি রেখেই ফিরলেন বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসু। ঘটনাস্থল খড়দা। মঙ্গল সকালে একাধিক কর্মসূচি নিয়ে খড়দহে গিয়েছিলেন তিনি। তার মধ্যে প্রধান ছিল খড়দহে শ্যামসুন্দর ফেরিঘাটে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা।

আরও পড়ুনঃ ইউপিএসসি তে প্রশ্ন ‘বাংলার ভোট হিংসা’ নিয়ে! ক্ষুব্ধ তৃণমূল-CPIM

তবে সে কাজ শেষ পর্যন্ত করতে পারলেন না। সূত্রের খবর মাল্যদানের পুর্বেই আচমকা বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান একদল বাসিন্দা। হাত থেকে কেড়ে নেওয়া হয় রবি কবির মূর্তিতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া মালা। কালো পতাকা দেখিয়ে তাঁকে ঘিরে ওঠে গো-ব্যাক স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সায়ন্তন বাসিন্দাদের কথা বলে বোঝাতে চাইলে কেউ রাজি হননি তাঁর কথা শুনতে।

নেতার কথা শুনতেই নারাজ বাসিন্দারা, গো-ব্যাক স্লোগান সায়ন্তনকে ঘিরে। 

নেতার কথা শুনতেই নারাজ বাসিন্দারা, চাপের মুখে খড়দহ থেকে ফিরলেন সায়ন্তন
নেতার কথা শুনতেই নারাজ বাসিন্দারা, চাপের মুখে খড়দহ থেকে ফিরলেন সায়ন্তন

উল্টে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্ষোভের পরিমান। চাপের মুখে পড়ে কাজ অসমাপ্ত রেখেই ফিরে যান সায়ন্তন বসু। গোটা ঘটনায় তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের দিকেই। তাঁর মতে তৃণমূল পরিকল্পনা করেই তাঁর কাজে বাধা দিতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে বিরোধীরা সামান্য কবিপ্রণাম কর্মসূচিও করতে পারছে না। যদিও মঙ্গল সকালের এই ঘটনার প্রেক্ষিতে খড়দহ তৃণমূলের তরফে এখনো কিছু জানানো হয়নি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর