Sayantan Basu: রাজ্য কমিটিতে বাদ সায়ন্তন, দুয়ারে তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের পরেই রাজ্য কমিটিতে ব্যাপক বদল এনেছে গেরুয়া শিবির। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ দের মতো নেতৃত্ব নতুন কমিটিতে জায়গা পেলেও। রাজ্য কমিটিতে বাদ সায়ন্তন বসু। বুধবার রাতেই তাঁর বাড়িতে গেলেন তৃণমূল নেতা। বিজেপি নেতার দলবদল ঘিরে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ প্রকাশিত হল বিজেপি রাজ্য কমিটির সদস্য তালিকা, বড় দায়িত্ব পেলেন লকেট

বুধবার রাজ্য কমিটির ঘোষণার পরেই তাঁর বাড়িতে উপস্থিত হন তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। আদ্যপ্রান্ত বিজেপি নেতার দুয়ারে তৃণমূল নেতার উপস্থিতি রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে। অনেকেই মনে করছেন এবার ফুল বদল করতে চলেছেন সায়ন্তন বসু। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা নিজেই। তিনি বলেন, তৃণমূল নেতার সঙ্গে সুসম্পর্কের কারণেই তাঁর বাড়িতে হাজির হয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেই রাজ্য সভাপতি পদে বদল আনেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। মুরলীধর সেন লেনের দুর্গের দায়িত্ব পান সুকান্ত মজুমদার। সভাপতি বদল হলেও বদল হয়নি কমিটি। বৃহস্পতিবার নতুন কমিটি গঠন করে চমক দিল রাজ্য বিজেপি। কিন্তু বাদ পড়লেন জয়প্রকাশ মজুমদার এবং সায়ন্তন বসুদের মতো নেতারা।

রাজ্য কমিটিতে বাদ সায়ন্তন, কমছে আদি বিজেপির গুরুত্ব? 

রাজ্য কমিটিতে বাদ সায়ন্তন, কমছে আদি বিজেপির গুরুত্ব? 
রাজ্য কমিটিতে বাদ সায়ন্তন, কমছে আদি বিজেপির গুরুত্ব? 

গত লোকসভা নির্বাচনের আগে থেকেই একের পর এক তৃণমূল নেতারা ফুল বদল করে গেরুয়া শিবিরে নাম লেখান। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে সেই প্রাক্তন তৃণমূল নেতাদের উপস্থিতি বিজেপির পক্ষে হাওয়া তুলেছিল। কিন্তু বিধানসভায় প্রত্যাশিত ফলাফল না করতে পারায় ফের শিবীর বদল করেন অনেকেই। কিন্তু বঙ্গ বিজেপির রাশ যারা শুরু থেকে ধরে রেখেছিলেন তাঁদের মধ্যে সায়ন্তন বসু অন্যতম। তাহলে নতুন কমিটিতে তাঁকে ব্রাত্য রাখা হল কেনো? প্রশ্ন তুলতে শুরু করেছে আদি বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন