প্রকাশিত হল বিজেপি রাজ্য কমিটির সদস্য তালিকা, বড় দায়িত্ব পেলেন লকেট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের পর পুরভোটে বিপর্যয় দেখা দিয়েছে বঙ্গবিজেপির অন্দরে। চরমে দলের গোষ্ঠীকোন্দল। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরপর দুটো নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। উপনির্বাচন এবং কলকাতা পুরভোটে বিরোধী তকমাটাও হারাতে চলেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে যে বিপুল জনসমর্থন পেয়েছিল গেরুয়া শিবির, সেই সমর্থনের কিছুটা বজায় ছিল গত বিধানসভা নির্বাচনেও। ৪০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে। কিন্তু মাত্র ৬ মাসের ব্যাবধানে সেই সমর্থন তলানিতে ঠেকেছে।

আরও পড়ুনঃ পুরভোটে বিপর্যয়, চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল, ফের দিলীপে আস্থা ফিরছে বিজেপির।

Image

Image

Image

সেইমতো দলীয় সূত্রের খবর ছিল, বড়দিনের আগেই নয়া কমিটি ঘোষণা করে দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর  সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি পদে থাকলেও দিলীপের হাতেই দেওয়া হবে বঙ্গ বিজেপির ব্যাটন। সেপ্টেম্বর মাসে হঠাৎই দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করে বিজেপি। তারপর থেকেই অচলাবস্থা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে।

প্রকাশিত হল বিজেপি রাজ্য কমিটির সদস্য তালিকা, বড় দায়িত্ব পেলেন লকেট

BJP preparing to win 22 elections by changing the age of marriage of girls  to 21 Opposition is also cautious - India Hindi News - 'लड़कियों की शादी की  उम्र 21' कर

সেইমত দলীয় ভাবমূর্তি বজায় রাখতে গত কয়েকদিন আগেই মুরলীধর সেনে বিজেপির রাজ্য দফতর থেকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল বিজেপি নেতৃত্ব। তবে সময়ের সাথে সাথে বদলে যায় সমস্ত কিছু। বর্তমানে বড়দিনের আগেই নিজেদের রাজ্য কমিটির তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। যেখানে সাধারন সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল  সহ আরও অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর