পুরভোটে বিপর্যয়, চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল, ফের দিলীপে আস্থা ফিরছে বিজেপির।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে বিপর্যয়। চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরপর দুটো নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। উপনির্বাচন এবং কলকাতা পুরভোটে বিরোধী তকমাটাও হারাতে চলেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে যে বিপুল জনসমর্থন পেয়েছিল গেরুয়া শিবির, সেই সমর্থনের কিছুটা বজায় ছিল গত বিধানসভা নির্বাচনেও। ৪০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে। কিন্তু মাত্র ৬ মাসের ব্যাবধানে সেই সমর্থন তলানিতে ঠেকেছে।

আরও পড়ুনঃ তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, সাফ বার্তা কেজরিওয়ালের

প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগ এবং সর্বোপরি সাংগঠনিক স্তরে অচলাবস্থা। সব মিলিয়ে কার্যত নাভিশ্বাস উঠেছে বিজেপির অন্দরমহলে। অবস্থা এমনই যে আচমকা বিজেপি রাজ্য সভাপতিকে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। জানা গিয়েছে, এ হেন টালমাটাল পরিস্থিতিতেই ঘোষিত হতে পারে বিজেপির নয়া রাজ্য কমিটি।

দলীয় সূত্রের খবর, বড়দিনের আগেই নয়া কমিটি ঘোষণা করে দিতে পারে ভারতীয় জনতা পার্টি। সূত্রের দাবি নির্বাচনে লাগাতার বিপর্যয়ের পর ফের দিলীপে আস্থা ফিরছে বিজেপির। সূত্রের খবর, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি পদে থাকলেও দিলীপের হাতেই দেওয়া হবে বঙ্গ বিজেপির ব্যাটন। সেপ্টেম্বর মাসে হঠাৎই দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করে বিজেপি। তারপর থেকেই অচলাবস্থা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে।

কদিন আগেই বিজেপি রাজ্য দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কারন হিসেবে জানা গিয়েছিল, ভেতরের খবর সাংবাদিকদের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে তাই এই কঠোর পদক্ষেপ। নির্দেশিকার পরে সাংবাদিকদের আনাগোনা নিয়ন্ত্রিত হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি সূত্রে খবর ভেতরের খবর বাইরে বেরিয়ে যাওয়ার পেছনে রয়েছে ঘরের লোকই। এই পরিস্থিতিতে নয়া রাজ্য কমিটি ঘষনা করতে চলেছে বিজেপি।

পুরভোটে বিপর্যয়, চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল, ফের দিলীপে আস্থা ফিরছে বিজেপির।

পুরভোটে বিপর্যয়, চরমে দলের অন্দরের গোষ্ঠীকোন্দল, ফের দিলীপে আস্থা ফিরছে বিজেপির।

নতুন কমিটিতে তৃণমূলের দিকে ঝুঁকে থাকা নেতাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপি সুত্রের খবর, ৩১-৩২ জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গড়া হবে। তাতে ৭-৮ জন মহিলা জায়গা পাবেন। বেশ কিছু রদবদল হতে পারে সহ-সভাপতি বা সাধারণ সম্পাদক স্তরে। বেশ কিছু নতুন মুখ যায়গা পাবেন। সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে অমিতাভ চক্রবর্তীর ডানা ছাঁটা হতে পারে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর