Arvind Kejriwal: তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, সাফ বার্তা কেজরিওয়ালের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “আমার মনে হয় আপনারা তৃণমূলকে বেশী গুরুত্ব দিচ্ছেন। আমার মনে হয় এখনও অবধি তৃণমূলের ১ শতাংশ ভোট শেয়ার নেই। এরা তিনমাস আগে গোয়ায় এসেছে। গণতন্ত্র এভাবে কাজ করে না। আপনাকে আরও পরিশ্রম করতে হবে”।তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই। সাফ জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুনঃ বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল, কারণ নিয়ে টানাপোড়েন রাজনৈতিক মহলের

আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হলেও, গোয়াকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব একেবারেই কম দিচ্ছেন না। প্রতিটি দলের নেতারা। তৃণমূল, বিজেপি, কংগ্রেস থেকে আম আদমি সহ সমস্ত আঞ্চলিক দলগুলি নিজ নিজ প্রচারে নেমেছেন। ভোটের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে অঙ্ক কষতে বসেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এমনিতে রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। তৃণমূলের পরিকল্পনায় সায় দেয়নি এনসিপি, শিবসেনার মট দলগুলি। সেই সূত্র ধরেই আম আদমি পার্টির সঙ্গে তৃণমূলের ঘনিষ্টতা যেন অন্য জোটের ইশারা দিচ্ছিল। এমনকি মমতা নিয়ে অরবিন্দের বক্তব্য, মমতা নিজের দিদি তাই তাঁর কোনও কথাতেই কিছু মনে করবেন না। কিন্তু সময়ের সঙ্গে রাজনীতির আবহাওয়া বদল সমস্ত সমীকরণ বদলে দেয়।

তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, সাফ বার্তা কেজরিওয়ালের
তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, সাফ বার্তা কেজরিওয়ালের

বিজেপিকে উৎখাত করতে এখন একে অপরের সঙ্গেই দূরত্ব বাড়াতে শুরু করেছেন বিরোধীরা। নতুন সমীকরণ নিয়ে গোয়ায় এমজিপির সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল। গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট করে লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের। তবে ময়দানে পড়ে থাকছে বিজেপি এবং আপ। সমস্যের পরিবর্তনে তাঁরা কোন সমীকরণে হাঁটবেন?

তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, তবে কী মমতায় অনাস্থা? 

তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, তবে কী মমতায় অনাস্থা? 
তৃণমূলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই, তবে কী মমতায় অনাস্থা? 

এই রাজ্য থেকে খানিকটা স্পষ্ট হতে চলেছে বিরোধী জোটের প্রধান মুখ হবেন কে? নিজ নিজ রাজ্যের নিরিখে কংগ্রেসের সঙ্গে ক্ষমতার শরিকে থাকলেও কংগ্রেসকে কী মেনে নেবে সমস্ত দল? নাকি বিজেপিকে পরাস্ত করে এবার কিছুটা এগিয়ে যাবে তৃণমূল? চলতি মাসেই গোয়া যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের জবাবে তিনি কী বক্তব্য দেবেন? তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর