বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল, কারণ নিয়ে টানাপোড়েন রাজনৈতিক মহলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটের ফলপ্রকাশের পরেই বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে বৈঠক চলে। তবে কী কারণে বৈঠক? তা এখনও জানা যায়নি। যদিও আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ রাজ্যসভায় সাসপেণ্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নির্বাচনী বিল নিয়ে বিতর্ক

রাজনৈতিক মহলের ধারণা, কলকাতা পুরভোটের যে পরিস্থিতি তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। যেখানে কলকাতা পুরভোটের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়িতে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশপাশি বিরোধী শিবিরের বিধায়কদের সঙ্গে তাঁর কী বৈঠক হয়েছে? সেবিষয়েও আলোচনা করেছেন তিনি। এছাড়াও আলোচনার তালিকায় রয়েছে পেগাসাস ইস্যু। যেখানে রাজ্য সরকারের তৈরি কমিশনের রিপোর্টের তদন্ত চেয়েছিলেন তিনি। এমনকি এবিষয়ে আইন উল্লেখ করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠিও দেন তিনি।

এছাড়াও নির্বাচনের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের বিরুদ্ধে সওয়াল করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল পোলিং বুথে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীদের প্রবেশের কথা বলা হয়েছিল। রাজ্যপালের নিরাপত্তারক্ষীদের সেই অনুমতি নেই। আমি আইন মেনে বুথের বাইরে নিরাপত্তারক্ষীদের থাকতে বলেছি। সবারই আইন মেনে চলা উচিত।

বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল, তুঙ্গে রাজনৈতিক জল্পনা
বুধের সকালে শাহি সাক্ষাতে রাজ্যপাল, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

 

যদিও কিছুদিন ধরেই রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছিল। মা ক্যান্টিনের বরাদ্দ অর্থ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিবকে চিঠি দেন তিনি। এক সপ্তাহের মধ্যে সেবিষয়ে জবাবও চেয়েছেন তিনি। তাঁর দাবী ছিল, ১ এপ্রিল ২০২১ থেকে মা ক্যান্টিন চালু হওয়ার কথা ছিল তাঁর জন্য বরাদ্দ করা হয়েছিল ১০০ কোটি টাকা। দেড় মাস চলার পর কেন সেই প্রকল্প বন্ধ করে দেওয়া হল? প্রশ্ন রাজ্যপালের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন