নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভায় সাসপেণ্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি ট্যুইট করে জানিয়েছেন নির্বাচনী বিল নিয়ে আলোচনার সময়েই তাঁকে সাসপেণ্ড করা হয়েছে। অভিযোগ, এদিন রাজ্যসভায় ১২ জন সাংসদের সাসপেনশন এবং নির্বাচনী বিল নিয়ে আলোচনার পর ওয়াক আউটের সময় চেয়ার লক্ষ্য করে রুলবুক ছোঁড়েন তিনি।
আরও পড়ুনঃRajib Banerjee: কলকাতা জয়ের সেলিব্রেশন ত্রিপুরায়,বাংলায় ব্রাত্য রাজীব
রাজ্যসভার তরফে জানানো হয়েছে, চলতি অধিবেশনের বাকি দিনগুলিতে সাসপেণ্ড করা হয়েছে তাঁকে। এদিন ট্যুইট করে তৃণমূল সাংসদের বক্তব্য, শেষবার যখন কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে সংসদে সরব হয়েছিলাম তখন সাসপেণ্ড করা হয়েছিল। এবার নির্বাচনী বিল বিজেপি সংসদের উপহাসের কথা তুলে ধরতে গেলাম তখন আবার সাসপেণ্ড করা হল। আশাকরি দ্রুত এই বিল প্রত্যাহার করা হবে।
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING #FarmLaws
সদ্য প্রকাশিত
কুম্ভ রাশির আজকের রাশিফল – ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
মকর রাশির আজকের রাশিফল – ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবারWe all know what happened after that.
Today, suspended while protesting against BJP making a mockery of #Parliament and BULLDOZING #ElectionLawsBill2021
Hope this Bill too will be repealed soon
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
এর আগে বাদল অধিবেশন চলাকালীন রাজ্যসভার ১২ জন সাংসদদের সাসপেণ্ড করা হয়। ১২ জন বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা, রিপুন বোরা, রাজামণী প্যাটেল, সৈয়দ নাসির হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। তৃণমূলের সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী, সিপি(আই)এমের এলামারাম করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বম। তখন থেকেই গান্ধী মুর্তির পাদদেশে একটানা ধর্না প্রদর্শন করছেন তাঁরা।
রাজ্যসভায় সাসপেণ্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, চলতি অধিবেশনে সাসপেণ্ড

সেই ইস্যুতে লাগাতার রাজ্যসভার মধ্যে সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস সহ অন্যান্য সাংসদদের। এদিন নির্বাচনী বিল নিয়ে বলতে ওঠার সময় ১২ জন সাংসদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সেই সময় সাস্মিত পাত্র জানিয়েছেন, তাঁর এই বক্তব্যের জবাব ডেপুটি চেয়ারম্যান দেবেন। তখনই গরমাগরম পরিস্থিতির কারণে চেয়ার উদ্দেশ্য করে তুল বুক ছুঁড়ে দেন তৃণমূল সাংসদ।



