বাংলা নিয়ে কঠোর কেন্দ্র! সায়ন্তনের স্পষ্ট ইঙ্গিত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দিকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা নিয়ে কঠোর কেন্দ্র! আজ হোক বা কাল রাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবেই কেন্দ্র। আজ, শনিবারের বারবেলায় জলপাইগুড়ি গিয়ে রাজ্যের পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ করতে গিয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সাফ জানালেন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি, কেন্দ্র চাইলেই যা খুশি ব্যবস্থা নিতে পারেন!

আরও পড়ুনঃ আগামী ৬ -৮ সপ্তাহেই দেশে আসবে করোনার তৃতীয় ঢেউ! আশঙ্কা AIIMS প্রধানের

২১ এর নির্বাচনের পর থেকেই বাংলায় রাজনৈতিক হিংসাকে হাতিয়ার করে এগোচ্ছে গেরুয়া শিবির। ২১ এর ভোটে প্রবল আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি বাংলা দখলের কথা বারবার বললেও, ফলাফলে তা প্রকাশিত হয়নি। উলটে পদ্মবনের রথের চাকা থেমে গিয়েছিল ৭৭এ, এই মুহুর্তে তা কমেছে আরও। তবে ভোটের ফলাফলের পরের দিন থেকেই বিজেপির নেতা মন্ত্রীরা বারবার সরব হয়েছেন বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে।

শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সকলেই লাগাতার অভিযোগ করেছেন, বিজেপি নেতা কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, চুপ বসে আছে পুলিশ-প্রশাসন। একই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের রাজ্যপাল। তাঁর আচমকা দিল্লি গমনেও অনেকে মনে করছেন রাজ্যের পরিস্থিতির রিপোর্ট দিতেই সেখানে গিয়েছেন তিনি।

বাংলা নিয়ে কঠোর কেন্দ্র! গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা এর আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলে আসছেন। আজ জলপাইগুড়ি থেকেই ঠিক একই কথা বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর বক্তব্য,  “রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার যে কোনওদিন রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।” সঙ্গে তিনি যোগ করেছেন, রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে না, আজ না হোক কাল, কোন না কোন ব্যবস্থা নেবেই, তা হতে পারে রাষ্ট্রপতি শাসন, বা অন্য কিছু। তবে রাজ্যের পরিস্থিতির হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের বলেই মনে করছেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত