আগামী ৬ -৮ সপ্তাহেই দেশে আসবে করোনার তৃতীয় ঢেউ! আশঙ্কা AIIMS প্রধানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার তৃতীয় তরঙ্গ যে আসছেই এটা নিশ্চিত। আর সেই কারণেই সতর্ক করলেন এইমসের প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। তার মতে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ এসে পড়বে দেশে। তিনি আরো জানান করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করতে প্রধান অস্ত্র হবে নিরবিচ্ছিন্ন টিকাকরণ।

আরও পড়ুনঃ ভিড় বাড়ছে জোড়াফুলে! তৃণমূলে এলেন প্রাক্তন CPIM কাউন্সিলর উমা গোয়েল

এই ঢেউ থেকে সর্বাধিক ক্ষতি এড়াতে অবশ্যই করতে হবে সবার টিকাকরণ। যদিও তিনি স্বীকার করেছেন এত বড় জনসংখ্যার দেশে সেটা করাটা বেশ কঠিন। ডক্টর রনদীপ গুলেরিয়া আশঙ্কা প্রকাশ করেছেন আনলক শুরু হতেই করোনা বিধি শিকেই উঠেছে। মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে শুরু করেছে তাদের দেখে মনে হচ্ছে করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ থেকে আমরা কিছুই শিক্ষা নিতে পারিনি।

আগামী ৬ -৮ সপ্তাহেই দেশে আসবে করোনার তৃতীয় ঢেউ! আশঙ্কা AIIMS প্রধানের। ইতিমধ্যেই আনলক শুরু হতেই দেশের জনগণ আবার ভিড় করছেন বিভিন্ন মহলে বাজারে যা থেকে করোনার প্রভাব বাড়তে শুরু করবে এবং সেটি হবে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে। তিনি মনে করেন করোনা মুক্ত দেশ গড়তে হলে মানুষকে সচেতন হতেই হবে। একমাত্র দেশবাসীর সচেতনতাই করোনার তৃতীয় কেউ আটকাতে সক্ষম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন