নজরবন্দি ব্যুরোঃ ভিড় বাড়ছে জোড়াফুলে! ভোটে বিপুল জয়ের পর একে একে অনেকেই যোগ দিচ্ছেন মমতার মা-মাটি-মানুষের দলে। অনেকে নতুন করে আস্থা পাচ্ছেন, অনেকেই আবার নিজেদের ভুল শুধরে ফিরে আসতে চাইছেন নিজেদেরই পুরানো দলে। তবে দলবদলুদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানায়নি তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই তৃণমূলে যোগ দিলেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর উমা গোয়েল।
আরও পড়ুনঃ রায়-এর দরজায় দরবার বাবু মাস্টারের, বিজেপি দেখছে ‘আসা-যাওয়ার’ খেলা!


২১ এর বিধান্সভা নির্বাচনে মদি-মমতাকে কড়া টকর দিতে একসঙ্গে জোট বেঁধেছিল বাম-কংগ্রেস-সেকুলার ফ্রন্ট। আব্বাসের ফ্রন্ট সর্বসাকুল্যে ২৯২ আসনে ১ টি আসন পেলেও কার্যত খালি হাতে ফিরেছেন বাম-কংগ্রেস। স্বাধীনতার পর এই প্রথম বাংলার বিধানসভায় নেই বাম-দল, নেই কংগ্রেস। তার পর থেকেই দুই দলের ভেতরেই ক্ষোভ মাথা চাড়া দিয়েছে। দলের এই ব্যার্থতায় জেলা নেতৃত্বরা আঙুল তুলেছেন রাজ্য নেতাদের দিকে।
ক্ষোভ অভিমান নিয়ে দল ছাড়ছেন অনেকেই। সম্প্রতি সিপিআইএমের প্রীতিকণা বিশ্বাস, রামভজন মাহাতো, কমল আগরওয়াল তৃণমূলে যোগ দিয়েছেন।আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশকিছু প্রাক্তন কাউন্সিলর ও অন্যান্য দল থেকে কিছু নেতা তৃণমূলে যোগ দেবেন বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
ভিড় বাড়ছে জোড়াফুলে! শনিবার শিলিগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে গৌতম দেব ও রঞ্জন সরকারের থেকে দলীয় পতাকা তুলে নেন উমা গোয়েল। ২০০৪-২০০৯ সাল অবধি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি, পাশাপাশি এদিন বিজেপি মিডিয়া সেলের রাজেশ জৈনও তৃণমূলে যোগ দেন।









