রায়-এর দরজায় দরবার বাবু মাস্টারের, বিজেপি দেখছে ‘আসা-যাওয়ার’ খেলা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রায়-এর দরজায় দরবার বাবু মাস্টারের, শোনা যাচ্ছে পুরানো ঘরে ফিরতে চাইছেন তিনিও। আজ শনিবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার দেখা করেন মুকুল রায়ের সঙ্গে, আর তার পর থেকেই বাবু মাস্টারকে নিয়ে জল্পনার জল গড়িয়েছে বেশ বহুদূর।

আরও পড়ুনঃ ছাড়পত্র মেলেনি লোকাল ট্রেনের, সোমবার থেকে রাজ্যে চলবে ইন্টারসিটি

ভোটের আগেই আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। তাঁর গেরুয়া শিবিরে যোগ নিয়ে বিবাদ স্পষ্ট হয়েছিল বিজেপির অন্দরে। দলের একাংশ চায়নি কোন ভাবেই বাবু মাস্টার তাঁদের দলে আসুক। অনিচ্ছুকদের অভিমানের ওপর দিয়েই পদ্মবনে ঢুকেছিলেন তিনি।

ভোটের আগেও তাঁকে নিয়ে জোর রাজনৈতিক তরজা হয়েছিল তৃণমূল বিজেপির মধ্যে। ভোট-উতসবের শুরুর মুখেই আচমকা বোমাবাজি হয় তাঁর গাড়ি ঘিরে। গেরুয়া শিবির অভিযোগ করেছিল তৃণমূল করেছে এই কাজ। হাসপাতালে ভর্তি রাজু মাস্টারকে দেখতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, শঙ্কু দেব পান্ডাও।

তবে পদ্মবনে গিয়েও বেশি দিন মন টেকেনি তাঁর। এককালে সিপিএম ঘুরে জোড়াফুল, তার পরে পদ্মবন, সব ঘুরে তিনি আবার ফিরতে চাইছেন জোড়া ফুলেই। এমনিতেই বিজেপিতে গেলেও আদি বিজেপির একাংশ এককালে অত্যাচার চালানো বাবু মাস্তারকে মেনে নেয়নি কখনো। সব মিলয়ে কদিন ধরেই শোনা যাচ্ছিল আরও অনেকের সাথেই পুরানো ঘরে ফেরার দলে নাম লিখিয়েছেন তিনি। আজ মুকুল রায়ের সাথে তাঁর সাক্ষাতে সেই জল্পনা আরও তীব্র হয়েছে।

রায়-এর দরজায় দরবার বাবু মাস্টারের, কয়েকদিন হলো ৪ বছর বাদে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন মুকুল রায়। জয়লাভের পর তেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা দলবদলুদের ফের দলে নেওয়া নিয়ে অনীহা দেখালেও, রায় সাহেবের প্রত্যাবর্তনের পর ঘরে ফেরার তাগিদে লাইনে থাকা সকলেই সাহস আর ভরসা পেয়েছেন, তাঁরা অপেক্ষা করছেন তৃনমূল সুপ্রিমোর গ্রিণ সিগন্যালের। অনেকেই যোগাযোগ করছেন শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে। তবে শাসক দলের সূত্রের খবর, আপাতত আগামী মাসের শহদ দিবসের আগে দলবদলুদের নিয়ে কিছুই ভাবনা চিন্তা করছে না জোড়া ফুল শিবির।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত