ছাড়পত্র মেলেনি লোকাল ট্রেনের, সোমবার থেকে রাজ্যে চলবে ইন্টারসিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাড়পত্র মেলেনি লোকাল ট্রেনের, করোনা সংক্রমণ রুখতে কড়া লকডাউন জারি না থাকলেও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ লাগু করেছিল রাজ্য সরকার। ধীরে ধীরে সংক্রমণ কমায় একে একে অফিস-কাছারি খুললেও এখনো ছাড়পত্র মেলেনি গণ পরিবহনে।

আরও পড়ুনঃ ‘সিং সাব আর নেই’, মিলখা প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে

আজ থেকে কলকাতায় সকাল বিকেল মিলিয়ে মোট ২০ টি মেট্রো চলবে, সকাল ৯-১১ এবং বিকেল ৪-৬টা পর্যন্ত নির্দিষ্ট কিছু মেট্রো চলবে কলকাতায়। কিছু সংখ্যায় মেট্রো চললেও এখনো ছাড়পত্র মেলেনি লোকাল ট্রেনের। তবে সূত্রের খবর আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে চলবে ইন্টারসিটি। করোনা কালে সাধারন কামরা থাকবে না ট্রেনে। অন্যদিকে রাজ্যের ভেতরের এক্সপ্রেস এবং লোকাল ট্রেন গুলির চাকা কবে গড়াবে তাও একপ্রকার অনিশ্চিত।

ভারতীয় রেল বোর্ডের পক্ষ থেকে সম্মতিসূচক বার্তা এসেছে ইতিমধ্যে। সুত্রের খবর আগামী সপ্তাহ থেকে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কলকাতা-লালগোলা, হাওড়া-রামপুরহাট কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচী শতাব্দী, কলকাতা-বালুরঘাট, হাওড়া-আসানসোল, হাওড়া -দেরাদুন স্পেশাল, হাওড়া -যোগনগরি ঋষিকেশ স্পেশাল, হাওড়া ও শিয়ালদা -বিকানির স্পেশাল, হাওড়া -কাটিহার স্পেশাল, কাটিহার-হাওড়া স্পেশাল সহ আরও কয়েকটি এক্সপ্রেস চলবে।

ছাড়পত্র মেলেনি লোকাল ট্রেনের, সোমবার থেকে রাজ্যে চলবে ইন্টারসিটি। তবে কোভিড প্রোটকল মেনেই চালু হবে রেল পরিষেবা বলে জানণ হয়েছে। আগামী পরশু, অর্থাৎ সোমবার থেকেই রাজ্য থেকে দূরপাল্লার ১৭০টি ট্রেনের পরিষেবা চালু করবে পূর্ব রেল। প্রস্তুতিও শেষের মুখে। জানানো হয়েছে আগামী কাল থেকেই কাটা যাবে এই সমস্ত ট্রেনের টিকিট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত