‘সিং সাব আর নেই’, মিলখা প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘সিং সাব আর নেই’, ৯১ বছর বয়সে জীবনের ট্রাক থেকে ছিটকে গেলেন কিংবদন্তি মিলখা সিং। করোনা থেকে মুক্ত হয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন, গতকাল রাত এগারোটায় চণ্ডীগড়ের পি জি আই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং।

আরও পড়ুনঃ বর্ষার দিনে হাত গুনবেন অধীর, বঙ্গে শূন্য হওয়ার হিসেব মেলাতে প্রথম বৈঠক কংগ্রেসের

তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। অন্যদিকে এই প্রবাদপ্রতিম অ্যাথলিটের মৃত্যুতে শোকাহত ক্রীড়াজগত। সচিন তেন্ডুলকর, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, যসপ্রিত বুমরাহ, গুরপ্রীত সিংহ সান্ধু সহ ক্রীড়াবিদরা মিলখা সিংহর প্রয়ানে শোক প্রকাশ করেছেন।

980414 977762 milkha singh twitter harsimratbadal

সচিন তেন্ডুলকার তার টুইটে লিখেছেন ” আমাদের অত্যন্ত প্রিয় উড়ন্ত শিখ মিলখা সিং জির আত্মার শান্তি কামনা করি, প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। কিন্তু আগামী প্রজন্মের কাছে আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন”।

 

শচীনের সতীর্থ ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের ট্যুইট, “মিলখা সিংহর প্রয়াণে মর্মাহত। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা”। হরভজন সিংয়ের টুইটে লিখেছেন মিলখা সিংয়ের প্রয়াণে আমি শোকাহত মর্মাহত।

‘সিং সাব আর নেই’, সুনীল ছেত্রী বলেছেন, এই প্রজন্ম তাঁর খেলা দেখার সুযোগ হয়তো পায়নি। কিন্তু কোনও শিশু দৌড়য়, তখন সে মিলখা সিংহর মতোই দৌড়তে চায়। এই মহান ঐতিহ্য রেখে গিয়েছেন মিলখা সিংহ। তিনি শুধু ক্রীড়াবিদই নন, তিনি অনুপ্রাণিতও করেছেন।যুবরাজ সিংহ, সানিয়া মির্জা সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা এই অসামান্য অ্যাথলিটের প্রয়াণে তাঁদের গভীর শোক প্রকাশ করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত